• facebook
  • twitter
  • youtube
Monday, 10 August, 2026

ব্যক্তিগত বিমানে মিয়ামি থেকে সপরিবার নিজের পাড়ায় মেসি, চোখের জলে বাবাকে শেষ বিদায়

ইন্টার মায়ামির তারকা ফুটবলার শনিবার রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে একটি ব্যক্তিগত বিমানে আমেরিকা থেকে রোসারিও পৌঁছন। সেখানে তাঁরা মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে মিলিত হন

ব্যক্তিগত বিমানে মিয়ামি থেকে সপরিবার নিজের পাড়ায় মেসি, চোখের জলে বাবাকে শেষ বিদায়

Photo: Representational Image

ব্যক্তিগত বিমানে সপরিবারে উড়ে এসে প্রয়াত বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। স্থানীয় সময়ে রবিবার সকালে শেষ বিদায় জানালেন তাঁর বাবা জর্জ মেসিকে। ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসির শেষকৃত্য সম্পন্ন হয় আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের উপকণ্ঠে অবস্থিত এল প্রাদো নামে একটি বেসরকারি সমাধিক্ষেত্রে। অত্যন্ত ঘনিষ্ঠ পরিসরে আয়োজিত ওই অনুষ্ঠানে নিরাপত্তার কড়া ব্যবস্থা ছিল।

ইন্টার মায়ামির তারকা ফুটবলার শনিবার রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে একটি ব্যক্তিগত বিমানে আমেরিকা থেকে রোসারিও পৌঁছন। সেখানে তাঁরা মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে মিলিত হন। পরিবারের ব্যক্তিগত পরিসর বজায় রাখতে এল প্রাদো সমাধিক্ষেত্রটি রবিবার সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।

 

 

মেসির (Lionel Messi) প্রতি সমর্থন জানাতে রোসারিও বিমানবন্দর এবং এল প্রাদো সমাধিক্ষেত্রে হাজির হয়েছিলেন তাঁর বেশ কিছু ভক্ত। প্রিয় তারকার প্রতি সমবেদনা ও ভালবাসা জানিয়ে তাঁরা নানা বার্তা লিখে রেখে যান। এল প্রাদোর বাইরে এমনই একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো লিও, আমরা তোমাকে ভালবাসি’।

আরও পড়ুন: ডুরান্ড কাপের ম্যাচে আজ জোড়া ‘এম’-এর ঝলক দেখতে পাবেন মোহনবাগান সমর্থকেরা? কী বলছেন কোচ প্যানোস?

মেসি (Lionel Messi) পরিবারের এই কঠিন সময়ে তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন রোসারিওর মেয়র পাবলো হাভকিন। তিনি জানিয়েছেন, বিদায়পর্বটি যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে সম্পন্ন হয়, তার জন্য স্থানীয় প্রশাসন সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নির্দেশে, এই সপ্তাহান্তে দেশের সমস্ত পেশাদার এবং যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় জর্জ মেসির স্মৃতিতে। পাশাপাশি, সমস্ত ফুটবলার, কোচিং স্টাফ এবং রেফারিরা কালো ব্যান্ড পরে মাঠে নামেন।

রোসারিওর যে পাড়ার ক্লাব আবানদেরাদো গ্রানদোলি থেকে লিওনেল মেসির (Lionel Messi) ফুটবলে হাতেখড়ি, সেই ক্লাবই শনিবার সমাজমাধ্যমে একটি পুরনো ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে আর্জেন্টিনার মহাতারকাকে, তাঁর বাবা জর্জ মেসিকে এবং দলের অন্য খুদে ফুটবলারদের। ছবিটির সঙ্গে হৃদয়ছোঁয়া একটি বার্তাও দিয়েছে ক্লাবটি।

আরও পড়ুন: ‘ক্রিকেটাররা তো যন্ত্র নন’– বুমরাহ-সুদর্শনদের আগলে কেন এ কথা বললেন লক্ষ্মণ?

তাদের কথায়, ‘জর্জ (মেসি) আমাদের ইতিহাসের অংশ ছিলেন। আমাদের ক্লাবে কোচ হিসাবেও কাজ করেছেন। এখানেই তিনি সেই ছোট্ট লিওনেলের ফুটবলে প্রথম পা রাখার সময়ে পাশে ছিলেন, যে পরবর্তী সময়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম লিখেছে’।

চার বছর বয়সে মেসি (Lionel Messi) যে ক্লাবে ফুটবলে পা রেখেছিলেন, সেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘তোমাকে অনেক বড় একটা আলিঙ্গন, লিও। আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকার জন্য ধন্যবাদ, জর্জ’।

জর্জ মেসি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সেই অসুস্থতা থেকে তৈরি হওয়া জটিলতার কারণে শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। বেশ কিছু দিন ধরে রোসারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চার বছর বয়সে মেসি (Lionel Messi) যে ক্লাবে ফুটবলে পা রেখেছিলেন, সেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘তোমাকে অনেক বড় একটা আলিঙ্গন, লিও। আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকার জন্য ধন্যবাদ, জর্জ’।

দেখুন:

জর্জ মেসি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সেই অসুস্থতা থেকে তৈরি হওয়া জটিলতার কারণে শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। বেশ কিছু দিন ধরে রোসারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।