একটা যুগ শেষ হতে চলেছে। আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে (Lionel Messi)। মঙ্গলবার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বের ৮৯ নম্বর বেনিনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচই হতে চলেছে দেশের জার্সিতে মেসির (Lionel Messi) শেষ ম্যাচ। ৩৯ বছরের মহাতারকার বিদায়ী ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ আর্জেন্টিনায়।
আর্জেন্টিনা ফুটবল সংস্থা এই ম্যাচটিকে মেসির (Lionel Messi) জন্য বিশেষ ভাবে উৎসর্গ করেছে। সমাজমাধ্যমে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া লিখেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের আইকন এবং অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে (Lionel Messi) আর্জেন্টিনায় যোগ্য বিদায় জানানোর জন্য আমরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছি’।
আরও পড়ুন: আজ যুবভারতীতে উরুগুয়ের কোন কোন তারকাকে নজরে রাখবেন?
মনুমেন্টালে তাই মঙ্গলবার শুধুই একটি ফুটবল ম্যাচ নয়, বরং মেসিকে (Lionel Messi) ঘিরে আবেগের রাত। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ এবং তাঁদের পরিবারকেও অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মাঠে মেসির (Lionel Messi) শেষ বার আর্জেন্টিনার জার্সি পরার মুহূর্তটি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনও থাকছে। ম্যাচটি ইতিমধ্যেই ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’ নামে পরিচিত হয়ে উঠেছে।
Sí, es real. No es un entrenamiento más, es la última práctica de Leo Messi con la Selección Argentina. Se acerca el fin de esta historia… https://t.co/oXv8dt7YF9
— SportsCenter (@SC_ESPN) October 5, 2026
আর্জেন্টিনার হয়ে মেসির (Lionel Messi) আন্তর্জাতিক সফর কম নাটকীয় নয়। দীর্ঘ অপেক্ষার পরে ২০২১ সালে জিতেছিলেন কোপা আমেরিকা। তার পর ২০২২ সালে ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপ। ২০২৪-এ আবার কোপা আমেরিকা। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে তাঁর নামের পাশে রয়েছে ২০৭ ম্যাচ ও ১২৫ গোল—দু’টিই আর্জেন্টিনার রেকর্ড। বেনিনের বিরুদ্ধে নামলে ম্যাচের সংখ্যা পৌঁছে যাবে ২০৮-এ।
অন্য দিকে, বেনিনও এই ম্যাচকে দেখছে নিজেদের মেলে ধরার বড় সুযোগ হিসাবে। দলের অধিনায়ক স্টিভ মুনিয়ের কথায়, এই ম্যাচ তাঁদের কাছে শুধুই মেসির বিদায় নয়, বিশ্বের সামনে তাদের প্রতিভা তুলে ধরারও বড় মঞ্চ।
সঙ্গে অবশ্য অভিযোগও করেছেন যে আর্জেন্টিনা ফুটবল সংস্থা তাদের হোটেল, যাতায়াতের বন্দোবস্ত একদম ভালো করেনি। আর্জেন্টিনার গত ম্যাচের প্রতিপক্ষ বুরকিনা ফাসোও একই অভিযোগ করেছিল। তাদের ৭-০-য় হারিয়েছিল আর্জেন্টিনা। তবে সে সব বিতর্ক ঢাকা পড়ে গিয়েছে মেসির (Lionel Messi) বিদায়ের আবেগে।
ভারতে কখন, কোথায় দেখা যাবে?
আর্জেন্টিনা-বেনিন ম্যাচটি হবে ৬ অক্টোবর, মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসে। সময়ের পার্থক্যের কারণে ভারতে ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর, বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে। ভারতীয় দর্শকেরা ম্যাচটি ZEE5-এ সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন। তবে কোনও টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেই।
অর্থাৎ, বুধবার ভোরে ঘুম ভাঙাতে হবে ফুটবলপ্রেমীদের। কারণ আকাশি-সাদা জার্সিতে হয়তো শেষ বার মাঠে নামবেন সেই মানুষটি, যাঁর পায়ের জাদুতে বদলে গিয়েছে ফুটবলের ইতিহাস। মনুমেন্টালে বল গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু হবে মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ পাতা।
দেখুন:




