• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

জামাইষষ্ঠী সারলেন ঋদ্ধি

গুজরাত টাইটান্সকে আইপিএলের আসরে প্রথমবার খেতাব এনে দিয়ে সপরিবারে ছুটি কাটানোর জন্য ঋদ্ধিমান সাহা দুবাইতে উড়ে গিয়েছিলেন। তাই জামাইষষ্ঠী সারতে পারেননি।

জামাইষষ্ঠী সারলেন ঋদ্ধি

গুজরাত টাইটান্সকে আইপিএলের আসরে প্রথমবার খেতাব এনে দিয়ে সপরিবারে ছুটি কাটানোর জন্য ঋদ্ধিমান সাহা দুবাইতে উড়ে গিয়েছিলেন। তাই জামাইষষ্ঠী সারতে পারেননি। কিন্তু রবিবার বালিগঞ্জের এক রেঁস্তোরায় সপরিবারে পালন হল ঋদ্ধির জামাইষষ্ঠী।

শ্বশুর, শাশুড়ি অবশেষে জামাইষষ্ঠীর খাবার খাওয়ালেন তাঁদের প্রিয় জামাইকে। বেশ জমিয়ে হল ভুরিভোজ। এদিন দুপুরবেলা স্ত্রী দেবারতি, মেয়ে আনভি ও ছেলে অনভয়কে নিয়ে খাওয়া-দাওয়া হাসি খুশির মধ্যে দিয়ে বেশ ভালো করেই সময় কাটালেন ঋদ্ধি।

জামাইয়ের পাতে ছিল হরেকরকম খাবারের সরঞ্জাম। পাতে লুচি, মাংস, মিষ্টি থেকে শুরু আরও অনেক কিছু।