সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল, তাতে মনে হচ্ছিল, শনিবারের ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে হয়তো বাতিলই হয়ে যাবে। কিন্তু ধরমশালার আবহাওয়া বিকালের কিছুটা উন্নত হয়, বৃষ্টিও থামে। তাই প্রায় সওয়া চার ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। সেই ম্যাচে সাত উইকেটে জিতল ভারত।
এত দেরিতে শুরু হওয়ায় ম্যাচ হয় ২৫ ওভারের। প্রত্যেক বোলার পাঁচ ওভার করে বল করার সুযোগ পান। ব্যাটিং পাওয়ারপ্লেও হয় পাঁচ ওভারের।টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। প্রত্যাশিতভাবেই গিল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ব্যাট করত নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। মাত্র পাঁচ ওভারেই তিন উইকেট হারায় তারা। দুটি উইকেট নেন অর্শদীপ সিং। কিন্তু ওপেনার-উইকেটকিপার রহমনুল্লা গুরবাজের অসাধারণ ও ঝোড়ো সেঞ্চুরি তাঁর দলকে বড় ইনিংস গড়তে সাহায্য করে।
২০০র স্ট্রাইক রেটে ৫১ বলে ১০২ রান করেন গুরবাজ। আটটি করে চার ও ছয় হাঁকান তিনি।
তাঁর এই ইনিংস আফগানদের ১৯৪-এ পৌঁছে দেয়। তবে এই রান তুলতে সব উইকেট হারায় তারা।
তিনটি করে উইকেট নেন ভারতের জার্সি গায়ে প্রথম খেলতে নামা গুরনুর সিং ও আর এক অভিষেক হওয়া বোলার হর্ষ দুবে।
অর্শদীপ সিং ও নীতীশ রেড্ডি দুটি করে উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে ভারত তিন উইকেট হারিয়ে ২২.৫ ওভারে এই রান তুলে নেয়। ১১টি চার দুটি ছয় হাঁকিয়ে ৬৬ বলে ৮৪ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
তবে ১৬ রানের বেশি করতে পারেননি রোহিত শর্মা। শ্রেয়স আইয়ারও ১২ রান করে ফিরে যান। ঈশান কিষাণের ২২ বলে ৩৪ ও কে এল রাহুলের ১৯ বলে অপরাজিত ৩৯ ভারতের জয়ের পথে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন ভারতের অধিনায়ক গিল। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ২০ জুন।




