• facebook
  • twitter
  • youtube
Friday, 9 October, 2026

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতেই ব্যাটিং ভারতের, সঞ্জুর পঞ্চাশ, শ্রেয়সের দলে কী বদল?

অন্য দিকে, ভারতীয় শিবিরে এখন আত্মবিশ্বাস তুঙ্গে। অধিনায়ক দুরন্ত ছন্দে, দলের ব্যাটিংয়ে ধারাবাহিকতা রয়েছে, আর রিজার্ভ বেঞ্চেও

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতেই  ব্যাটিং ভারতের, সঞ্জুর পঞ্চাশ, শ্রেয়সের দলে কী বদল?

Sreyos Iyer Photo-SNS

প্রথম টি-টোয়েন্টি জেতার পর এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের শুরুতেই হারের মুখ দেখল ভারত। টস হেরেই ম্যাচ শুরু করলেন শ্রেয়স আইয়াররা। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। যে ভাবনা ছিল ভারতীয় শিবিরেও।

টস হারের পর শ্রেয়স সম্প্রচারকারী সংস্থাকে বলেন, ‘আমরাও প্রথমে বল করতেই চেয়েছিলাম। তবে পরিস্থিতির সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়াটাই আসল কথা। আবহাওয়া মনোরম, সন্ধ্যায় সামান্য শিশিরও রয়েছে। আশা করি, দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতি একই রকম থাকবে’।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে জেতার পর তাদের সাজঘরে কী আলোচনা হয়েছিল, তা জানতে চাইলে শ্রেয়স বলেন, ‘আমরা ৪০ ওভার জুড়ে নিজেদের মান বজায় রাখার বিষয়ে আলোচনা করেছি। মাঠে নেমে আমাদের পরিকল্পনা ও কৌশলের উপর পুরোপুরি মনোযোগ দিতে চাই। আগেও বলেছি, প্রতিবার মাঠে নামার সময় আমরা নিজেদের মান আরও উঁচুতে নিয়ে যেতে চাই। নিজেদের আরও উন্নত করার চ্যালেঞ্জ নিতে চাই, যাতে আরও বেশি ম্যাচ জিততে পারি। এটাই আমাদের জয়ের অভ্যাস ধরে রাখার লক্ষ্য’।

তবে এ দিনও প্রথম এগারোয় কোনো বদল করেননি শ্রেয়সরা। জানিয়ে দেন, ‘আমরা একই দল নিয়ে আজ খেলছি’। সাম্প্রতিক সময়ে সঞ্জুর ব্যাটে রান নেই। জাপান সফরের পর থেকেই একের পর এক কম রানের ইনিংস খেলছেন তিনি। লখনউয়েও ছবিটা বদলায়নি। প্রথম ম্যাচে বেপরোয়া শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেন ৩১ বছরের সঞ্জু। কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন তিনি।

এমন ভুল যে তাঁর জায়গা ধরে রাখার লড়াইকে আরও কঠিন করে তুলেছে, তা বলাই যায়। অনেকে ভেবেছিলেন, রাঁচির ম্যাচেই হয়তো বৈভবকে খেলার সুযোগ দেওয়া হবে। কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হল না।

তবে রাঁচিতে শুরুটা ভালই করেন সঞ্জু। আকিল হোসেনের এক ওভারে দু’টি করে ছয় ও চার হাঁকান তিনি। এই ওভারে ২২ রান তোলে ভারত। ২১ বলে ৫০ রানে পৌঁছান তিনি। তার আগেই অবশ্য সঞ্জুর ক্যাচ ফস্কান গুডাকেশ মোতি।

মঙ্গলবার প্রথম ম্যাচেই দাপুটে জয় পায় ভারত। সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত ১০২ রান করেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আইয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। অধিনায়ক হিসাবে প্রথম শতরানও করেন তিনি।

ম্যাচের পর এই ইনিংসকেই টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের সেরা বলে উল্লেখ করেন আইয়ার। সিরিজের শুরুতেই এমন পারফরম্যান্স ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগায়। এ বার রাঁচিতে সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ভারতের। কোনও ভুল করে ওয়েস্ট ইন্ডিজকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চায় না তারা।

অন্য দিকে, ভারতীয় শিবিরে এখন আত্মবিশ্বাস তুঙ্গে। অধিনায়ক দুরন্ত ছন্দে, দলের ব্যাটিংয়ে ধারাবাহিকতা রয়েছে, আর রিজার্ভ বেঞ্চেও একাধিক প্রতিভাবান ক্রিকেটার সুযোগের অপেক্ষায়। ফলে সঞ্জুর উপর চাপ ক্রমশ বাড়ছে।

প্রথম ম্যাচে ভারতের কাছে কার্যত উড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭২ রানের লক্ষ্যও অনায়াসে পেরিয়ে গিয়েছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। এই পরিস্থিতিতে সিরিজে টিকে থাকতে হলে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে ক্যারিবিয়ানদের। না হলে ভারতের এই দুরন্ত ব্যাটিং শক্তিকে আটকানো কঠিন হয়ে উঠবে।