• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

ফিঞ্চ রান না পাওয়ায় আক্রমণ তার স্ত্রীকে

এটাই তাে সমস্যা ... তারকাদের স্ত্রী হলেই কথা যেমন শুনতে হয় ঠিক তেমনই শুনতে হয় গঞ্জনাওঁ। এবং সমালােচকদের সমালােচনার মুখেও পড়তে হয়।

ফিঞ্চ রান না পাওয়ায় আক্রমণ তার স্ত্রীকে

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। (Photo by Paul ELLIS / AFP)

এটাই তাে সমস্যা … তারকাদের স্ত্রী হলেই কথা যেমন শুনতে হয় ঠিক তেমনই শুনতে হয় গঞ্জনাওঁ। এবং সমালােচকদের সমালােচনার মুখেও পড়তে হয়। এবার সমালােচকদের সমালােচনার মুখে পড়লেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের স্ত্রী অ্যামি গ্রিফিথসকে।

জাতীয় দলের হয়ে ব্যাট করতে নেমে শর্ট ফরম্যাটের ক্রিকেটে রান পাচ্ছেন না ফিঞ্চ। এমন সময়েই আক্রমণ করা হল তার স্ত্রীকে। পাল্টা উত্তর দিলেন তিনিও। সােশ্যাল মিডিয়ায় গ্রিফিথসের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়। বলা হয় ফিঞ্চের উচিত অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত।

গ্রিফিথস পাল্টা লেখেন, আমার চামড়া যথেষ্ট মােটা। সাধারণত এই ধরনের আক্রমণ আমি উপেক্ষা করি। তহে এই বার সব সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এই ধরনের নেটনাগরিকদের কীবাের্ড – যােদ্ধা’ বলেছেন ফিঞ্চ পত্নী। এই ধরনের আক্রমণ যদিও নতুন নয়।

বিরাট কোহলির প্রসঙ্গ টেনে এনে বলেন, কোহলিও খারাপ ফর্মে থাকলে তার স্ত্রী অনুষ্কাকে খারাপ কথা শুনতে হয়। ফিঞ্চের স্ত্রী আরাে বলেন, বহু বার তাকেও আক্রমণের মুখে পড়তে হয়েছে। ফিঞ্চ চেষ্টা করেছেন ছন্দ ফিরে পেতে সে মরিয়া চেষ্টা করছে।