ইস্টবেঙ্গলকে আইএসএল খেতাব জেতানোর পর দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন স্প্যাানিশ কোচ অস্কার ব্রুজোন। এ বার আগামী মরসুমের জন্য নতুন কোচ প্রয়োজন তাদের। ক্লাবসূত্রের খবর, অস্কারের জায়গায় মুম্বই সিটি এফসি-র এক প্রাক্তন কোচকে নিয়ে আসতে চায় তারা।
সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের খেতাব জিতে ২২ বছরের জাতীয় স্তরে সাফল্যের খরা কাটায় লাল-হলুদ বাহিনী। কিন্তু সফল কোচ ব্রুজোনকে ধরে রাখতে পারেনি তারা। আগামী মরশুমের চূড়ান্ত সূচি সম্পর্কে নিশ্চয়তা না পাওয়ায় অস্কার দায়িত্ব ছেড়ে চলে যান। তাই এ বার নতুন কোচের সন্ধান শুরু করেছেন লাল-হলুদ কর্তার।
যদিও এখনও তাদের ইনভেস্টর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বর্তমান ইনভেস্টর আগামী মরসুমেও থাকবে কি না, তা এখনও স্পষ্টভাবে জানায়নি। কিন্তু কোচ নিয়ে অনেকদূর এগিয়ে গিয়েছেন বলে ইস্টবেঙ্গলের এক কর্তা জানিয়েছেন।
তিনি জানান, মুম্বই সিটি এফসি-র প্রাক্তন কোচ ডেস বাকিংহামকে পেতে চায় ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ক্লাবকর্তারা। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত মুম্বই সিটি এফসি-র কোচ ছিলেন তিনি। পরে তাঁর জায়গায় আসেন পিটার ক্রাতকি। এই দুজনের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছে ইস্টবেঙ্গল। বাকিংহামকে শেষ পর্যন্ত না পাওয়া যায়, তা হলে ক্রাতকির সঙ্গে কথা এগোবে তারা।




