• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

কালীঘাটে কোচ গৌতম

কোচ গৌতম গম্ভীর কালীঘাটে পুজো দিতে চলে যান। তাঁর পরনে ছিল সাদা পোশাকা। মন্দিরের ভিতরে মাতৃ মূর্তির সামনে বেশ কিছুক্ষণ আরতি করলেন।

ঠাকুরের প্রতি আলাদা একটা টান রয়েছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের। ঈশ্বরবিশ্বাসী তাই তিনি যেখানেই যান না কেন, চলে যান মন্দিরে। তাঁর ব্যতিক্রম হয়নি কলকাতায় এসেও।

শনিবার সকালে কোচ গৌতম গম্ভীর কালীঘাটে পুজো দিতে চলে যান। তাঁর পরনে ছিল সাদা পোশাকা। মন্দিরের ভিতরে মাতৃ মূর্তির সামনে বেশ কিছুক্ষণ আরতি করলেন। দলের হয়ে তিনি পুজোও দেন। মন্দির থেকে বেরিয়ে আসার সময় তাঁর কপালে দেখা গেল বড় টিপ।
যখন তিনি আইপিএল ক্রিকেটে কেকেআর দলে খেলেছেন এবং পরবর্তী সময়ে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখনও তিনি কালীঘাটে যেতেন মাতৃ দর্শনে।