• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

বিনিয়োগ টানতে মুম্বাইয়ে যাচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী, শিল্পপতিদের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

৩০ নভেম্বর, সোমবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবেন তাপস রায়। পরদিন অর্থাৎ ১ ডিসেম্বর কলকাতায় ফিরবেন তিনি

বিনিয়োগ টানতে মুম্বাইয়ে যাচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী, শিল্পপতিদের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

Image: SNS

পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে এবার মুম্বাই যাচ্ছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। রাজ্যে নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর সরকারের উদ্যোগের অংশ হিসেবেই তাঁর এই সফর। সোমবার দু’দিনের জন্য মুম্বাই সফর করবেন তিনি। সেখানে একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করে বাংলায় বিনিয়োগ টানার চেষ্টা করবেন শিল্পীমন্ত্রী।

সূচি অনুযায়ী, ৩০ নভেম্বর, সোমবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবেন তাপস রায়। পরদিন অর্থাৎ ১ ডিসেম্বর কলকাতায় ফিরবেন তিনি। ‘দ্য স্টেটসম্যান’-কে মন্ত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের অন্তর্গত নবি মুম্বাইয়ের একাধিক শিল্পপতির সঙ্গে তাঁর  আলোচনা হওয়ার কথা। বাংলায় শিল্পস্থাপনের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি।

তাপস রায় জানান, গত মাসে  মুম্বাইের শিল্পপতিদের একটি প্রতিনিধি দলের কলকাতা সফরের পরবর্তী পদক্ষেপ হিসেবেই এই বৈঠকে আয়োজন। তাঁর কথায়, ‘মুম্বাই থেকে ১৮-১৯ জন শিল্পপতি কলকাতায় এসেছিলেন। তাঁরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন। এবার তাঁদের সঙ্গে আরও বড় পরিসরে বৈঠক হবে মুম্বাইয়ে।‘

আরও পড়ুন: রবীন্দ্র আলেখ্যে নারী চরিত্রেরা,পর্ব ১১: ‘জয়কালী’ মানবিকতার এক বহুমাত্রিক প্রতিচ্ছবি

তবে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ টানার উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা এখনই স্পষ্ট করতে চাননি শিল্পমন্ত্রী। তাঁর বক্তব্য, সমস্ত ক্ষেত্রেই বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর মুম্বাইয়ের শিল্পপতিদের ওই প্রতিনিধি দল কলকাতায় এসেছিল। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে বাংলায় ব্যবসা ও শিল্পস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তাঁরা। সেই সময় শমীক জানিয়েছিলেন, প্রতিনিধি দলের অনেকেরই বাংলার সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র বা পারিবারিক সম্পর্ক রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তাঁরা ফের বাংলায় ফিরে এসে ব্যবসা ও শিল্পস্থাপনে আগ্রহী।

বাংলায় শিল্পের জন্য কী ধরনের পরিকাঠামো পাওয়া যেতে পারে, তা নিয়েও আগ্রহ প্রকাশ করেছিলেন শিল্পপতিরা। তাঁদের বক্তব্য ছিল, এমন পরিকাঠামো প্রয়োজন, যার সাহায্যে প্রতিযোগিতামূলকভাবে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। সেই বৈঠকেই তাপস রায়কে মুম্বাই সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

প্রশাসনিক সূত্রে খবর, আসন্ন বৈঠকে রাজ্যের নতুন বিনিয়োগ উন্নয়ন নীতি, শিল্পের জন্য বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা এবং জমি নীতি নিয়ো আলোচনা হতে পারে। বাংলায় নতুন শিল্পস্থাপনের ক্ষেত্রে কী কী সুবিধা দেওয়া সম্ভব, তাও শিল্পপতিদের সামনে তুলে ধরেত পারে রাজ্য সরকার।

দেখুন:Delhi: আসন পুনর্বিন্যাস বিলকে ‘খারাপ’ বললেন মমতা, মহিলা সংরক্ষণ নিয়ে পুরনো লড়াইয়ের কথা স্মরণ