• facebook
  • twitter
  • youtube
Sunday, 18 October, 2026

আজও কি হবে বৃষ্টি? অষ্টমী থেকে কি মিলবে স্বস্তি? আবহাওয়া নিয়ে বড় আপডেট

অষ্টমী থেকে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর বাকি দিনগুলিতে ঠাকুর দেখতে বেরোনোর ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পাবেন দর্শনার্থীরা

আজও কি হবে বৃষ্টি? অষ্টমী থেকে কি মিলবে স্বস্তি? আবহাওয়া নিয়ে বড় আপডেট

Image: IANS

পুজোর মধ্যে যে বৃষ্টি হতে পারে (Rain in Kolkata) তার আভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অনুযায়ী প্রথম সপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। রবিবার অর্থাৎ আজ দ্বিতীয় সপ্তমী। এদিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Rain in Kolkata)। তবে এর মধ্যেই স্বস্তির খবর শুনিয়েছেন হাওয়া অফিস।

রবিবার বিকেলের পর থেকে বৃষ্টির দাপট কমতে পারে বলে খবর। অষ্টমী থেকে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর বাকি দিনগুলিতে ঠাকুর দেখতে বেরোনোর ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজও অনুভূত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চোরবাগান পদপিষ্টের ঘটনায় ঘোষণা এবং নিরাপত্তারক্ষীদের বারবার বাঁশি বাজানোয় কি হুড়োহুড়ি?

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

রবিবার সকালে থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর বিশেষ করে বিকেলের দিকে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হতে পারে।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযা্য়ী, কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম।

অর্থাৎ, বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও রবিবার দিনভর বৃষ্টি হতে পারে। তাই ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনা থাকলে আকাশের পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি।

আরও পড়ুন: চোরবাগানের পদপিষ্টের ঘটনার ভিডিও ভাইরাল, বৃষ্টির মধ্যেই আহতদের উদ্ধার এবং চালু হেল্পলাইন

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত, অষ্টমী থেকে স্বস্তি?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। অষ্টমী থেকে দক্ষিণের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের ক্ষেত্রেও পুজোর বাকি দিনগুলিতে মোটের উপর অনুকূল আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু কিছু উঁচু পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে অন্য জেলাগুলিতে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

অষ্টমী থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে বলে পূর্বাভাস। ফলে পাহাড় ও ডুয়ার্সে পুজোর ছুটি কাটাতে যাওয়া মানুষজনও স্বস্তি পেতে পারেন।

অষ্টমী থেকে কি অনুভূত হবে হালকা শীতের আমেজ?

বৃষ্টির পর আবহাওয়া বদলের পাশাপাশি তাপমাত্রার অনুভূতিতেও পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস। অষ্টমী থেকে রাজ্যের কিছু এলাকায় ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার মনোরম আমেজ অনুভূত হতে পারে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও ইঙ্গিত নেই।

দেখুন: