কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের কলকাতা আঞ্চলিক বাস্তবায়ন দফতরের উদ্যোগে শিলিগুড়ির এনএইচপিসি লিমিটেডের প্রাঙ্গণে আয়োজিত এক রাজভাষা সম্মেলনে এই সম্মান তুলে দেওয়া হয়।
নারাকাসের সভাপতি ও সদস্য সচিবদের জন্য আয়োজিত এই সম্মেলনে রাজভাষার কাজে বিমানবন্দর কর্তৃপক্ষের পূর্বাঞ্চলীয় সদর দফতরের ভূমিকার প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের আঞ্চলিক বাস্তবায়ন প্রধান ড. বিচিত্রসেন গুপ্ত, সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক বন্দন সাক্সেনা-সহ একাধিক বিশিষ্ট আধিকারিক।
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কার্যনির্বাহী অধিকর্তার হয়ে এই সম্মান গ্রহণ করেন উপ-মহাপ্রবন্ধক (রাজভাষা) অরবিন্দ কুমার তিওয়ারি এবং প্রবন্ধক (রাজভাষা) আনন্দ শঙ্কর তিওয়ারি।




