• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

আয়কর দপ্তরের গেজেটেড অফিসার সংগঠনে প্রথমবার মহিলা সভাপতি

আয়কর দপ্তরের গেজেটেড অফিসারদের সংগঠন আইটিজিওএ-র পশ্চিমবঙ্গ ইউনিটে নতুন কমিটি গঠিত। প্রথমবার মহিলা সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মোনালিসা মুখার্জি।

আয়কর দপ্তরের গেজেটেড অফিসার সংগঠনে প্রথমবার মহিলা সভাপতি

আয়কর দপ্তরের গেজেটেড অফিসারদের সংগঠনে এল নতুন নেতৃত্ব। সম্প্রতি ইনকাম ট্যাক্স গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ ইউনিটের নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অ্যাডিশনাল কমিশনার মোনালিসা মুখার্জি।

সংগঠনের ইতিহাসে এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই প্রথমবার পশ্চিমবঙ্গ ইউনিটে কোনও মহিলা সভাপতি পদে নির্বাচিত হলেন। মোনালিসা মুখার্জির এই দায়িত্ব গ্রহণকে সংগঠনের ভিতরে একটি নতুন দিশা হিসেবে দেখছেন সদস্যরা।

নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন সুমন রায়। আগামী দু’বছর এই নতুন কমিটি সংগঠনের যাবতীয় দায়িত্ব সামলাবে। সংগঠনের সাংগঠনিক কাঠামো মজবুত করা, কর্মীদের সমস্যার সমাধান এবং দপ্তরের কাজের গতি বাড়ানো—এই সব বিষয়েই জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সংগঠনের তরফে জানানো হয়েছে, কর্মীদের স্বার্থরক্ষা তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি প্রশাসনিক উন্নয়ন এবং সদস্যদের মধ্যে সমন্বয় বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে সংগঠনের কাজ আরও গতিশীল হবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।