• facebook
  • twitter
  • youtube
Wednesday, 4 November, 2026

প্রধানমন্ত্রীর Wi-Fi যোজনার নামে প্রতারণার ফাঁদ! কলকাতায় বেআইনি কল সেন্টারে হানা, গ্রেফতার ৬

প্রধানমন্ত্রীর ওয়াই-ফাই যোজনা চালু করার নামে প্রতারণার অভিযোগে কলকাতায় একটি বেআইনি কল সেন্টারের হদিস পেল পুলিশ। হেয়ার স্ট্রিট থানা

প্রধানমন্ত্রীর Wi-Fi যোজনার নামে প্রতারণার ফাঁদ! কলকাতায় বেআইনি কল সেন্টারে হানা, গ্রেফতার ৬

fake call centre busted

প্রধানমন্ত্রীর ওয়াই-ফাই যোজনা চালু করার নামে প্রতারণার অভিযোগে কলকাতায় একটি বেআইনি কল সেন্টারের হদিস পেল পুলিশ। হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত ১২, গভর্নমেন্ট প্লেস (ইস্ট)-এর একটি বাড়ির প্রথম তলায় চলছিল ওই কল সেন্টার।

গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে পাঁচ মহিলা টেলিকলার এবং এক ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ম্যানেজারের নাম কৃষ্ণেন্দু সাহা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, গ্রাহকদের তথ্যভান্ডার এবং প্রতারণার কাজে ব্যবহৃত লিখিত কথোপকথনের খসড়া উদ্ধার হয়েছে। ওই খসড়া ব্যবহার করে নিজেদের সরকারি প্রতিনিধি বলে পরিচয় দিতেন কল সেন্টারের কর্মীরা।

এরপর সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনার নামে পরিষেবা কেনার প্রলোভন দেখানো হত বলে অভিযোগ।

ঘটনাস্থল থেকে একাধিক নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ছ’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৮, ৩৩৬(৩), ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।