• facebook
  • twitter
  • youtube
Saturday, 10 October, 2026

কলকাতা বিমানবন্দরে ‘যাত্রী সেবা অভিযান’-এর সমাপ্তি, যাত্রী স্বাচ্ছন্দ্যে পরিষেবার মানোন্নয়নে জোর

বিমানবন্দরের বাইরের অংশ ও কার্গো এলাকায় গাড়িচালক এবং অন্যান্য যাত্রীদের জন্য বিশ্রাম ও পানীয় জলের ব্যবস্থাও পর্যালোচনা করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে অভিযানের বিভিন্ন কাজ, পরিষেবার উন্নতি ও যাত্রীদের মতামত নিয়ে তৈরি সেবা রিপোর্ট বুকলেট প্রকাশ করা হয়।

কলকাতা বিমানবন্দরে ‘যাত্রী সেবা অভিযান’-এর সমাপ্তি, যাত্রী স্বাচ্ছন্দ্যে পরিষেবার মানোন্নয়নে জোর

Photo: statesman

যাত্রী পরিষেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যকে আরও উন্নত করার লক্ষ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ‘যাত্রী সেবা অভিযান’-এর আয়োজন করা হয়েছিল। ২৪ দিনের সেই অভিযান শনিবার শেষ হল। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই বিশেষ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-এর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিমানবন্দরের বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে একাধিক পদক্ষেপ করা হয়। যাত্রীদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি বিমানবন্দরের প্রতিটি স্তরে যাতে পরিষেবার মান বজায় রাখা যায়, সেটাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

অভিযান চলাকালীন বিমানবন্দরের যাত্রী প্রতীক্ষালয়, বসার জায়গা, শৌচাগার এবং খাবারের দোকানগুলি পরিচ্ছন্ন রয়েছে কি না, তার জন্য বিশেষ অভিযান চালানো হয়। এর পাশাপাশি বিমানবন্দরের কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যাত্রীদের সঙ্গে কীভাবে আচরণ করা হবে তাদের অভিযোগ কীভাবে দ্রুত সমাধান করা হবে সেই বিষয়ে তাঁদের প্রশিক্ষিত করা হয়।

Kolkata Airport
Photo: Statesman

প্রথমবার ফ্লাইটে ভ্রমণ করছেন এমন যাত্রী ও আঞ্চলিক উড়ান পরিষেবা উড়ান (UDAN)-এর যাত্রীদের সুবিধার জন্য বিশেষ সহায়তা কেন্দ্র ও নির্দেশিকা রাখা হয়। চেক-ইন ও নিরাপত্তা পরীক্ষার সময় তাঁদের কর্মীদেরও মোতায়েন করা হয়।

এছাড়া বিশেষভাবে সক্ষম ও চলাফেরায় অসুবিধা রয়েছে, এমন যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগসুবিধা খতিয়ে দেখা হয়। বিমানবন্দরের বাইরের অংশ ও কার্গো এলাকায় গাড়িচালক এবং অন্যান্য যাত্রীদের জন্য বিশ্রাম ও পানীয় জলের ব্যবস্থাও পর্যালোচনা করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে অভিযানের বিভিন্ন কাজ, পরিষেবার উন্নতি ও যাত্রীদের মতামত নিয়ে তৈরি সেবা রিপোর্ট বুকলেট প্রকাশ করা হয়।

আরও পড়ুন: মায়ের ‘ভুলে’ মেয়ের অধিকারে কোপ নয়, মানবিকতার নজির হাইকোর্টের

ভালো পরিষেবার জন্য বিমানবন্দরের কর্মী ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের বেস্ট সেবক ও বেস্ট স্মাইল সম্মানেও ভূষিত করা হয়। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানান, এই অভিযান শুধুমাত্র ২৪ দিনের কর্মসূচি নয়, বরং নিয়মিত উন্নত পরিষেবা দেওয়ার একটি পরিকল্পনা। অভিযান শেষ হলেও যাত্রীদের জন্য উন্নত পরিষেবা দেওয়ার জন্য ধারাবাহিক নজরদারি চলবে।