• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

বাজেটের ঘোষণা এ বার বাস্তবে, সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বেড়ে ১২ হাজার

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ১০ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা হল। বর্ধিত সাম্মানিক ২০২৬ সালের ১ আগস্ট থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

বাজেটের ঘোষণা এ বার বাস্তবে, সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বেড়ে ১২ হাজার

Image: AI নির্মিত

পুজোর আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর।  মাসিক সাম্মানিক বাড়াল রাজ্য সরকার।  নতুন সরকারের প্রথম বাজেটেই সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা করে বাড়ানোর কথা বলা হয়েছিল। সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই  সরকারি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের  (Civic Volunteer)মাসিক সাম্মানিক ১০ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা হল। বর্ধিত সাম্মানিক ২০২৬ সালের ১ আগস্ট থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যার প্রস্তুতি থেকে দেউচা পাঁচামি, তারাপীঠে একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর

নতুন সরকারের প্রথম বাজেট পেশের সময় সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) উদ্দেশে আরও একটি বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) । তাঁর বক্তব্য ছিল, যাঁরা নিয়ম মেনে চাকরি পেয়েছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে মমতার সরকারের আমলে কেউ যদি বেআইনি বা নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পেয়ে থাকেন, তা হলে আইন ও নিয়ম মেনে সেই নিয়োগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে বেআইনি নিয়োগ বাতিলও হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্টদের মানসিক ভাবে প্রস্তুত থাকার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ এস্টাব্লিসমেন্ট শাখার তরফে সাম্মানিক বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনে নিয়মিত ভিত্তিতে কর্মরত সিভিক ভলান্টিয়াররা  (Civic Volunteer) এই বর্ধিত সাম্মানিকের সুবিধা পাবেন।

আরও পড়ুন: নেপাল থেকে বাংলায় ফেরানো হচ্ছে ২জনকে, এখনও নিখোঁজ ৩৭

তবে সাম্মানিকের অঙ্ক বাড়ানো হলেও পরিষেবা সংক্রান্ত অন্যান্য নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি। পূর্ববর্তী সরকারি নির্দেশিকার বাকি শর্ত ও বিধান আগের মতোই বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, উৎসব ও বিভিন্ন জনসমাগমে নিরাপত্তার দায়িত্ব সামলাতে সিভিক ভলান্টিয়ারদের  (Civic Volunteer) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ দিন ধরে তাঁদের সাম্মানিক বৃদ্ধির দাবি ছিল। বাজেটে সেই বৃদ্ধির ঘোষণা করার পর এ বার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তা কার্যকর হওয়ায় রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার  (Civic Volunteer) উপকৃত হবেন।

দেখুন: কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে মুখ্যমন্ত্রীর একাধিক নির্দেশ