• facebook
  • twitter
  • youtube
Monday, 31 August, 2026

জন্মাষ্টমীর ছুটিতে মেট্রোর পরিষেবায় বদল, ব্লু লাইনে চলবে ২৫২টি ট্রেন

গ্রিন লাইনেও ওই দিন মোট ২১২টি মেট্রো চলবে। আপ এবং ডাউন দুই দিকেই ১০৬টি করে পরিষেবা জারি থাকবে। এই লাইনেও প্রথম

জন্মাষ্টমীর ছুটিতে মেট্রোর পরিষেবায় বদল, ব্লু লাইনে চলবে ২৫২টি ট্রেন

Kolkata Metro Photo-SNS

হাতে আর তিনদিন। তারপরই রাজ্যজুড়ে ধুমধাম করে পালিত হবে জন্মাষ্টমী। আর ওইদিন ছুটি থাকে সরকারি দপ্তরে। এই আবহে ওই দিনে কলকাতা মেট্রোর পরিষেবায় কিছুটা পরিবর্তন করা হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার জন্মাষ্টমী। সেদিন ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় নির্দিষ্ট সংখ্যক মেট্রো চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই তিনটি লাইনেই প্রথম এবং শেষ মেট্রো চলার সময় অপরিবর্তিত থাকছে। সুতরাং মেট্রোয় করে যাঁদের নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে হবে তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

মেট্রো রেল সূত্রে খবর, জন্মাষ্টমীর দিন ব্লু লাইনে মোট ২৫২টি ট্রেনের পরিষেবা দেওয়া হবে। আপ এবং ডাউন লাইন মিলিয়ে দুই দিকেই ১২৬টি করে মেট্রো চলবে। সুতরাং ছুটির দিন হলেও ব্লু লাইনে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু থাকবে। আর যাত্রীদের ওই দিন মেট্রো পরিষেবা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

গ্রিন লাইনেও ওই দিন মোট ২১২টি মেট্রো চলবে। আপ এবং ডাউন দুই দিকেই ১০৬টি করে পরিষেবা জারি থাকবে। এই লাইনেও প্রথম মেট্রো এবং শেষ মেট্রো ছাড়ার সময় বদল করা হয়নি। ফলে যাত্রীদের কোনও অসুবিধা হবে না। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে বেসরকারি অফিস-কাছারি ওই দিন খোলা থাকবে। সেক্ষেত্রে তাঁদের যাতায়াত করতে কোনও সমস্যা হবে না।

এছাড়া ইয়েলো লাইনেও জন্মাষ্টমীর দিন মোট ৯২টি মেট্রো চলবে। দুই দিকেই ৪৬টি করে মেট্রো পরিষেবা যাত্রীদের দেওয়া হবে। এই লাইনেও প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি স্বাভাবিক দিনের মতোই থাকবে। অন্যদিকে, পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও বদল করা হচ্ছে না। জন্মাষ্টমীর দিন এই দুই লাইনে স্বাভাবিক নিয়মেই মেট্রো পরিষেবা চলবে। তবে সময়ের ব্যবধান কমবে না বাড়বে সেটা নিয়ে কিছু জানা যায়নি।