সমাজমাধ্যমে রাজনৈতিক সমালোচনা করে শাসকের রোষে পড়ার ঘটনা যখন আকছার ঘটছে। তখন একটি মামলায় ‘তাৎপর্যপূর্ণ’ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তেলঙ্গানা হাই কোর্টের একটি নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালত সম্প্রতি জানিয়েছে, সমাজমাধ্যমে কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তাঁর বিরুদ্ধে ‘যান্ত্রিক’ ভাবে অভিযোগ দায়ের করে গ্রেপ্তার বা অন্য কোনও ধরনের হেনস্থা করা যাবে না।
Advertisement
Advertisement



