টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা হতেই বড় ধাক্কা খেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ একাধিক তারকা ক্রিকেটার। এ বার আর নেই এ+ বিভাগ। ফলে শীর্ষ স্তরের এই চুক্তি বাতিল হওয়ায় স্বাভাবিক ভাবেই বেতন কমছে রোহিত, কোহলিদের। আগে এ+ গ্রেডে থেকে বছরে চার কোটি টাকা করে পেতেন তাঁরা। এখন সেই কাঠামো বদলে যাওয়ায় তাঁদের নেমে আসতে হয়েছে বি গ্রেডে।
নতুন চুক্তি কার্যকর হচ্ছে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য। এর আগে এ+ বিভাগে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। নির্বাচক কমিটির সুপারিশেই এ+ বিভাগ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।
Advertisement
অন্য দিকে বড় ধাক্কা খেয়েছেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করলেও জাতীয় দলে জায়গা না পাওয়ায় তাঁকে এ বার কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দেওয়া হয়েছে।মহিলাদের চুক্তিতে অবশ্য এ গ্রেডে জায়গা ধরে রেখেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ জায়গা পেয়েছেন বি গ্রেডে।
Advertisement
Advertisement



