• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

শীতের কলকাতায় আন্তর্জাতিক রেগাটার জমজমাট আসর, ক্যালকাটা রোয়িং ক্লাবে বিশ্বের নামী রোয়াররা

শহরের সেরা রোয়িং কেন্দ্র রবীন্দ্র সরোবরে এই প্রতিযোগিতায় ১২টি বিদেশি ক্লাবের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু বাংলা থেকে ক্যালকাটা রোয়িং ক্লাব এদের সঙ্গে লড়াই করবে

আপনি যদি কোনোভাবে রোয়িং বা রেগাটা নিয়ে আগ্রহী হন, তা হলে আপনার জন্য রইল একটা বড় খবর। ইংল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, সুইৎজারল্যান্ড, ক্রোয়েশিয়া, হংকং ও চিন থেকে কমপক্ষে শখানেক রোয়ার আসছেন কলকাতায়। ক্যালকাটা রোয়িং ক্লাবের (Calcutta Rowing Club) জলে জ্বালাবেন আগুন, দেখাবেন ম্যাজিক। সবটাই তাঁদের রোয়িংয়ের দক্ষতায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী রোয়িং ক্লাবে (Calcutta Rowing Club) উঠবে ঝড়।

ক্যালকাটা রোয়িং ক্লাবের (Calcutta Rowing Club)  ব্যবস্থাপনায় আগামী ১ থেকে ৫ ডিসেম্বর চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাটার আসর বসতে চলেছে। এবারের এই প্রতিযোগিতায় ইংল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, সুইৎজারল্যান্ড, ক্রোয়েশিয়া, হংকং ও চিন থেকে কমপক্ষে ১০০ জন প্রতিযোগী অংশ নেবেন।

শহরের সেরা রোয়িং কেন্দ্র (Calcutta Rowing Club) রবীন্দ্র সরোবরে এই প্রতিযোগিতায় ১২টি বিদেশি ক্লাবের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু বাংলা থেকে ক্যালকাটা রোয়িং ক্লাব (Calcutta Rowing Club) এদের সঙ্গে লড়াই করবে।

বিদেশি ক্লাবগুলির মধ্যে রয়েছে লন্ডন রোয়িং ক্লাব, সাউদাম্পটন কোলপোর্টাস ক্লাব, ইচেন ইম্পেরিয়াল রোয়িং ক্লাব, কিংস্টন গ্রামার স্কুল স্পোর্টস ক্লাব, মোলেসে বোট ক্লাব, সাউদাম্পটন অ্যামেচার রোয়িং ক্লাব, থাম্পস রোয়িং ক্লাব, টাইডওয়ে স্কাটলার ক্লাব স্কুল, রয়্যাল হংকং ইয়াচ ক্লাব, সেন্ট জর্জ রোয়িং ক্লাব, আকাডেমিস্কা রডফোর্টিয়েন ও রাডার ক্লাব জুরিখ এতে অংশ নেবে।

আরও পড়ুন: রাইজিং স্টার্স এশিয়া কাপ সেমিফাইনাল: বৈভব ৪০, অভিষেক-তিলকের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান ভারতের

এক সাংবাদিক বৈঠকে ক্লাব সচিব চন্দন রায়চৌধুরী, সহসভাপতি গিরি চতুর্বেদী ও এই প্রতিযোগিতার সচিব শুভজিৎ ঘোষ জানান, চারটি বিভাগে প্রতিযোগীরা অংশ নেবেন। আসলে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে আরও বেশি করে রোয়িংয়ে আসার জন্য উৎসাহিত করা হবে। ২০০৪ থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে শহরে।

শুধু তাই নয়, প্রতি বছর ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত জুনিয়র পর্যায়ে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির করা হয়ে থাকে। এবারে এই প্রশিক্ষণ শিবিরে কমপক্ষে ১০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। রোয়িংয়ে যদি ভালো দক্ষতা দেখিয়ে জাতীয় স্তরে পদক জয় করতে পারে, তাহলে সেই সফল প্রতিযোগীরা যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার সুযোগও পায়। এটি একমাত্র রোয়িংয়ের ক্ষেত্রেই সংরক্ষিত রয়েছে।

শুধু তাই নয়, এঁরা যদি ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রেও তাদের পাশে ক্যালকাটা রোয়িং ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবারের এই প্রতিযোগিতায় দেখা যাবে জর্জ লাউচেন, নাথান লাফ, এলিজাবেথ কোট্টেল, ক্লদিয়া টুর্লে, এলা থমসন ও জেমিমা হারবট্টলের মতো নামি রোয়ারদের দেখা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ।

দেখুন: