• facebook
  • twitter
  • youtube
Saturday, 17 October, 2026

আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি

গত বুধবারের শুনানিত মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকলেও, আজকের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন না

আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি

Supreme Court Photo-SNS

আজ এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাও উঠবে শীর্ষ আদালতে। শুনানি হবে প্রধান বিচারপতির এজলাসে। আগের শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন তুলেছিলেন কেন পদবী বা নামের বানানের পার্থক্যের জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। শুনানিতে ডেকে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সরব হন তিনি। গত বুধবারের শুনানিত মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকলেও, আজকের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন না।