ফের যোগীরাজ্যে সরকারি স্কুলের (School Students) ছাত্রীদের বিক্ষোভ। শিক্ষকের অভাব এবং নিম্নমানের খাবার-সহ একাধিক অভিযোগে সোমবার লখনউয়ে সরকারি স্কুলের প্রায় ২০০ ছাত্রী (School Students) রাস্তা আটকে বিক্ষোভ দেখাল। স্কুলের পিছনের রাস্তা লখনউ-দুবগ্গা সড়ক অবরোধ করে পড়ুয়ারা (School Students)। প্রায় দু-ঘণ্টা ধরে অবরোধ চলে। বিক্ষোভের জেরে ব্যস্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।
বিক্ষোভকারী ছাত্রীরা লখনউয়ের পারা এলাকার জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বিদ্যালয়ের পড়ুয়া (School Students)। বিক্ষোভের সময় কয়েক জন ছাত্রী রাস্তার উপর গাড়ির সামনে বসে পড়ে। অনেকে মানববন্ধন তৈরি করেন। তাঁদের দাবি, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে এবং তাঁদের অভিযোগ শুনতে হবে। শুধু তাই নয়, সমস্যাগুলির সমাধানের ব্যবস্থা করার দাবিও তোলেন পড়ুয়ারা (School Students)।
আরও পড়ুন: ২৩টি শিফটের মধ্যে ১৭দিন দেরি, এই প্রথমবার মানুষ-কর্মী ছাঁটাই করল AI ‘বস’
এই বিক্ষোভের মাত্র তিন দিন আগেই এই স্কুলেরই ছেলেদের শাখার ১০০-রও বেশি পড়ুয়া শিক্ষক সঙ্কট-সহ বিভিন্ন সমস্যার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিল।স্কুলের ছেলে ও মেয়েদের (School Students) বিভাগ পৃথক ক্যাম্পাস ও ভবন থেকে পরিচালিত হয়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সমাজকল্যাণ দপ্তরের অধীনে এই বিদ্যালয়টি রয়েছে।
#TrafficAlert
बालागंज चौराहे पर जय प्रकाश नारायण स्कूल के छात्रों द्वारा धरना प्रदर्शन किए जाने के कारण यातायात प्रभावित है।
वाहन चालकों से अनुरोध है कि अति आवश्यक न हो तो कृपया वैकल्पिक मार्ग का प्रयोग करें ।@Uppolice @lkopolice pic.twitter.com/aaOuzlanM2— LUCKNOW TRAFFIC POLICE (@lucknowtraffic) August 17, 2026
পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেফ
ছাত্রীদের (School Students) বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে যায় পুলিশ। আধিকারিকরা তাঁদের রাস্তা খালি করার অনুরোধ জানান। এরপর অধিকাংশ ছাত্রী সেখান থেকে চলে গেলেও প্রায় ৫০ জন বিক্ষোভস্থলে থেকে যায়।
পরে সমাজকল্যাণ দপ্তর এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনার পর পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া দেন।
লখনউয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ শুভম কুমার জানান, রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং আধিকারিকরা ছাত্রছাত্রীদের অভিযোগ শুনেছেন।
আরও পড়ুন: ইউক্রেনে ভারতীয় শিল্পপতির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
তিন দিন আগেই ছেলেদের বিক্ষোভ
গত ১৪ আগস্ট একই স্কুলের ছেলেরা (School Students) শিক্ষক সঙ্কটের অভিযোগে মোহন রোড অবরোধ করেছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অসীম অরুণ। তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন।
ছাত্রীদের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে সমাজবাদী পার্টি সমাজমাধ্যম এক্স-এ গেরুয়া শিবিরের সমালোচনা করেছে। দলের দাবি, প্রথমে ‘জেন জেড’ এবং এখন ‘জেন আলফা’-র পড়ুয়ারাও রাস্তায় নেমে বিক্ষোভ করছে। তাদের মতে, এই ঘটনা উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতির নমুনা।
দেখুন:




