• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

ইউক্রেনে ভারতীয় শিল্পপতির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

এই হামলায় ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সংস্থা আর্সেলর মিত্তলের ইস্পাত কারখানায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বৃহত্তম ইস্পাত উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে এই কারখানা অন্যতম। এই হামালয় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ কর্মী আহত হয়েছেন বলে খবর

ইউক্রেনে ভারতীয় শিল্পপতির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

Image: X/@ZelenskyyUa

ইউক্রেনে ফের হালমা রাশিয়ার। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) শহর ক্রিভি রিহতে হামলা চালানো হয়েছে। এই হামলায় ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের (Lakshmi Mittal) সংস্থা আর্সেলর মিত্তলের (Arcelor Mittal) ইস্পাত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বৃহত্তম ইস্পাত উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে এই কারখানা অন্যতম। এই হামালয় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ কর্মী আহত হয়েছেন বলে খবর। হামলারর জেরে কারখানার বিদ্যুৎ ও ব্লাস্ট ফার্নেস পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

রাশিয়ার এই হামলা ইউক্রেনের (Russia-Ukraine War)  ড্রোন হামলার পাল্টা হিসেবে চালানো হয়েছে বলে সূত্রের খবর। এর আগে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন এলাকায় শত শত ড্রোন দিয়ে হামলা চালায়। রুশের দাবি, রাতভর দেশের বিভিন্ন প্রান্তে মোট ৮২২টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি বাড়িতে ৮৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আরও একটি হামলার জেরে পোডলস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরো বিপণন সংস্থা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লাগে। সংস্থাটি রাশিয়ার অন্যতম ধনী মহিলা তাতিয়ানা কিমের।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, প্রায় ৬০০টি ড্রোন মস্কোর দিকে এগিয়ে এসেছিল। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের তিনটি শহরেও ড্রোন হামলা হয়েছে। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, ১৫০টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তারে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও একটি রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর একটি জঙ্গলেও আগুন লেগে যায়।

আরও পড়ুন: তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৯ পুণ্যার্থী, গ্রেপ্তার হোটেল মালিক

যুদ্ধের নতুন মাত্রা

চলতি বছরে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত ও ড্রোন দিয়ে হামলা আরও বাড়িয়েছে ইউক্রেন (Russia-Ukraine War)। সামরিক শিল্প ও জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে একের পরর এক হামলা চালানো হচ্ছে। রাশিয়ার লজিস্টিক সংস্থা ওয়াইল্ডবেরিজের বিভিন্ন গুদামেও হামলা চালানো হয়েছে। এর ফলে রাশিয়ার সাধারণ মানুষের উপরও যুদ্ধের প্রভাব এসে পড়ছে। শান্তি আলোচনা কার্যত থমকে যাওয়ায় দু’দেশেই এখন একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা বাড়িয়েছে।

রাশিয়ার পাল্টা হামলা

রবিবার ক্রিভি রিহ-তে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আর্সেলর মিত্তল (Arcelor Mittal) ইস্পাত কারখানায় দু’জনের মৃত্যু হয়েছে। সংস্থার  (Arcelor Mittal) তরফে জানানো হয়েছে, তাদের একটি উৎপাদন কেন্দ্রে (Arcelor Mittal) ক্ষেপণাস্ত্র হামলা করেছে। নিরাপত্তার কারণে  উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইউক্রেনের অন্যান্য এলাকাতেও রুশ হামলা করা হয়েছে। সেখান থেকে হতাহতের খবর মিলেছে। দক্ষিণ-পূর্বের জাপোরিঝঝিয়া অঞ্চলে দু’জন, সীমান্তবর্তী সুমি অঞ্চলে এক জন এবং পূর্ব ইউক্রেনের দোনেৎস্কেতে আরও এক জনের মৃত্যু হয়েছে।

কিয়েভেও রুশ হামলার জেরে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায় এবং ছ’জন আহত হয়েছেন। শহরের অন্যতম বড় বইয়ের বাজারেও আগুন ছড়িয়ে যায়। পোচাইনা মেট্রো স্টেশনের কাছে একাধিক দোকানের কিয়স্ক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি দাবি করেছেন, গত এক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে ১ হাজার ৫৫০টিরও বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৫৬০টি গাইডেডে মোবা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। রাশিয়ার হামলা ঠেকাতে মিত্র দেশগুলির কাছে আরও বেশি আকাশ প্রতিরক্ষ ব্যবস্থা চাওয়া হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ক্রিভি রিহ-র একটি ধাতু উৎপাদন কেন্দ্র এবং কিয়েভের একাধিক সামরিক শিল্পকেন্দ্র তাদের হামলার লক্ষ্য ছিল। এর মধ্যে ইউক্রেনের ‘ফ্লামিঙ্গো’ ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানাও রয়েছে বলে মস্কোর দাবি।

আরও পড়ুন: বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৭ পুণ্যার্থী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর

ইউরোপেও বাড়ছে যুদ্ধের প্রভাব

রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব ইউক্রেনের সীমানা পেরিয়ে ন্যাটো সদস্য দেশগুলিতেও উপরও পড়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রবিবার একটি ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়ে। সেটিকে গুলি করে নামায় স্পেনের এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের একটি এপ-১৮ যুদ্ধবিমান।

রোমানিয়া জানিয়েছে, ভোর ৪টে ৪৪ মিনিটে ড্রোনটিকে দেখা যায়। ড্রোনটি পূর্বাঞ্চলীয় গালাতি শহরের প্রায় ২৪ কিলোমিটার উত্তরে রোমানিয়ার আকাশসীমায় ঢুকেছিল। এলাকাটি মলদোভার সীমান্তের কাছাকাছি।

রাশিয়ার ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই রোমানিয়ায় একাধিক ড্রোন দেখা গিয়েছে। রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় হামলা বাড়ানোর পর গত কয়েক সপ্তাহে রোমানিয়ার আকাশসীমায় একাধিক ড্রোন প্রবেশ করতে দেখা গিয়েছে। ফলে যুদ্ধের আঁচ ক্রমেই ইউরোপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দেখুন: