• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

২৩টি শিফটের মধ্যে ১৭দিন দেরি, এই প্রথমবার মানুষ-কর্মী ছাঁটাই করল AI ‘বস’

তবে ক্লদেরর এই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজস্ব ছিল না। দোকানের ম্যানেজমেন্ট লগ অনুযায়ী, অ্যান্ডন ল্যাবসের এক কর্মী এআই-কে নিয়মিত নির্দেশ দিয়েছিলেন। এমনকি হারিয়ে যাওয়া কর্মী-নির্দেশিকাটিও ক্লদকে পুনরায় পর্যালোচনা করতে বলা হয়েছিল

২৩টি শিফটের মধ্যে ১৭দিন দেরি, এই প্রথমবার মানুষ-কর্মী ছাঁটাই করল AI ‘বস’

Image: AI নির্মিত

এই প্রথমবার কর্মী ছাঁটাই করল AI ‘বস’ (AI Boss) । এই ঘটনাটি ঘটেছে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি দোকানে (AI Boss) । এই দোকানে ম্যানেজারের দায়িত্ব ছিল এআই (AI Boss)  মডেল ‘ক্লদ’। দোকানের এক কর্মচারীকে ছাঁটাই করেছে ‘ক্লদ’। কর্মীটি ২৩টি শিফটের মধ্যে ১৭ দিন দেরিতে কাজে এসেছিলেন বলে জানিয়েছে এআই গবেষণা সংস্থা অ্যান্ডন ল্যাবস।

এআই গবেষণার স্টার্টআপ অ্যান্ডন ল্যাবস চলতি বছরের শুরুতে ‘অ্যান্ডন মার্কেট’ নামে ওই দোকানে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চালু করে। একটি এআই এজেন্টকে ব্যবসা পরিচালনা করার দায়িত্ব দিলে সে কতটা কার্যকরী হবে তা পরীক্ষা করে দেখা। সব কর্মীদের সঙ্গেই দোকানের চাকরির চুক্তি রয়েছে।

আরও পড়ুন: হাসিনাকে না ফেরানো পর্যন্ত ভারতে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, জানাল বাংলাদেশ

অ্যান্ডন ল্যাবসের দাবি, নিয়মিত দেরিতে আসার কারণেই ওই কর্মীকে শেষ পর্যন্ত চাকরি থেকে সরানো হয়। প্রকল্পের শুরুতে দোকানের এআই ম্যানেজার (AI Boss)  ‘ক্লদ’ একটি কর্মী নির্দেশিকা বা ‘এমপ্লয়ি হ্যান্ডবুক’ তৈরি করেছিল। কিন্তু পরে সেটি ‘ক্লদের’ স্মতি থেকে মুছে যায়। ফলে কর্মীটিকে শাস্তি দেওয়ার বিষয়টি কয়েক মাস পিছিয়ে যায়।

অ্যান্ডন ল্যাবসের সিইও লুকাস পিটারসন জানিয়েছেন, ম্যানেজার মানুষ হলে হয়তো অনেক আগেই ওই কর্মীকে ছাঁটাই করা হত। তাই এআই-এর (AI Boss)  এই সিদ্ধান্তকে অনৈতিক বলে মনে হয়নি তাঁর।

ক্লদের সিদ্ধান্ত পুরোপুরি স্বাধীন ছিল না

তবে ক্লদের (AI Boss)  এই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজস্ব ছিল না। দোকানের ম্যানেজমেন্ট লগ অনুযায়ী, অ্যান্ডন ল্যাবসের এক কর্মী এআই-কে নিয়মিত নির্দেশ দিয়েছিলেন। এমনকি হারিয়ে যাওয়া কর্মী-নির্দেশিকাটিও ক্লদকে (AI Boss)  পুনরায় পর্যালোচনা করতে বলা হয়েছিল।

প্রথমে ক্লদ (AI Boss)  ওই কর্মীকে চাকরি থেকে না সরিয়ে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ার পরামর্শ দিয়েছিল। পরে অ্যান্ডন ল্যাবসের কর্মী জানান, কর্মীর নিয়মিত দেরি নিয়ে এর আগেও অফলাইনে একাধিকবার আলোচনা হয়েছে। এরপর তিনি ক্লদকে প্রশ্ন করেন, লাগাতার দেরি করা এবং প্রায় প্রতিটি শিফটেই কোনও না কোনও সমস্যা তৈরি হওয়ার বিষয়টি বিবেচনা করে ওই কর্মী আদৌ এই কাজের জন্য উপযুক্ত কি না।

লুকাস পিটারসন স্বীকার করেছেন, ওই প্রশ্নটি ছিল কিছুটা ‘নির্দেশমূলক’। অর্থাৎ, কর্মীকে ছাঁটাই করার দিকে এআই-এর সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো ইঙ্গিত ছিল সেই প্রশ্নে। ওই আলোচনার পরেই ক্লদ চাকরি থেকে ছাঁটাইয়ের সুপারিশ করে।

আরও পড়ুন: ইউক্রেনে ভারতীয় শিল্পপতির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ব্যবসায় কেমন ফল মিলল?

‘অ্যান্ড মার্কেট’ মার্চ মাসে ১ লক্ষ ডলার মূলধন নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল। পাঁচ মাস পর দোকানটির হাতে থাকা অর্থ কমে যায়। সেটি ৬১,১৮৬ ডলারে গিয়ে দাঁড়ায়। পিটারসনের দাবি, ক্লদের ব্যবস্থাপনার ধরন এবং ব্যবসায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এই ক্ষতির অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।

পিটারসন জানিয়েছেন, ভবিষ্যতে এআই মডেলগুলিকে আরও বেশি করে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁর আশঙ্কা, এআই যদি মানুষের চাকরি ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায়, তাহলে সে আরও কঠোর হয়ে উঠবে। ফলে মানুষের জন্য তা কতটা স্বস্তিদায়ক হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন: