• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাইলেন প্রধানমন্ত্রী মােদি

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী। তিনি টুইটারে লিখেছেন,ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষ ও হিংসার ঘটনায় আমি অত্যন্ত আহত।

ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাইলেন প্রধানমন্ত্রী মােদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: AFP)

বুধবার মার্কিন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় অবাক হয়ে গিয়েছে গােটা বিশ্ব। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে ডােনাল্ড ট্রাম্প জমানার শেষ যে এ ভাবে হবে, তা ভাবতে পারেননি কেউই।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী। তিনি টুইটারে ঘটনার প্রেক্ষিতে লিখেছেন, ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষ ও হিংসার ঘটনায় আমি অত্যন্ত আহত। নিয়মমাফিক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন চলতে থাকে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কখনই বেআইনি আন্দোলনের দ্বারা বেপথে চালিত হতে দেওয়া যায় না।

আমেরিকার পুলিশের মারফত খবর পাওয়া গিয়েছে, যখন ট্রাম্পপন্থী প্রতিবাদীরা ক্যাপিটল বিল্ডিংয়ে বিক্ষোভের নামে হামলা চালায়, তখন হাউস অব রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক চলছিল। তার মধ্যেই প্রতিবাদী জোর করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করতে থাকে। নিরাপত্তার খাতিরে গুলি চালাতে হয় পুলিশকে। তাতেই এক প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, ঘটনার নিন্দা করেছেন একাধিক রাষ্ট্রনায়ক।