• facebook
  • twitter
Thursday, 5 March, 2026

মণিপুরে জলাতঙ্কে আক্রান্ত শতাধিক, তিনজনের মৃত্যু

হু হু করে জলাতঙ্ক ছড়াচ্ছে মণিপুরে। এখনও পর্যন্ত শতাধিক আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

হু হু করে জলাতঙ্ক ছড়াচ্ছে মণিপুরে। এখনও পর্যন্ত শতাধিক আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দিতে চূড়াচাঁদপুরের নির্দিষ্ট এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ১৮৯৭ সালের মহামারী ডিজিজ অ্যাক্ট অনুযায়ী কোনও এলাকায় সংক্রমাণ বাড়লে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। জেলাশাসক ধারুন কুমার গ্রামে গৃহপালিত প্রাণী/কুকুর প্রবেশ ও বের হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। গ্রামের সমস্ত কুকুরকে টিকা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এর মধ্যে পোষা কুকুরও রয়েছে।

চূড়াচাঁদপুরের জৌভাং গ্রামে গত সপ্তাহ থেকেই জলাতঙ্ক আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্থানীয় সূত্রে খবর, গত জানুয়ারি মাস থেকে ওই এলাকায় ৭৪৯ জনকে কুকুরে কামড়েছে। এদের মধ্যে তিন জনের জলাতঙ্কে মৃত্যু হয়েছে। মৃতদের শরীরের র‍্যাবিস ভাইরাস মিলেছে। কের পর এক বাসিন্দার শরীরে দেখা দিচ্ছে জলাতঙ্কের লক্ষণ দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, জেলা ভেটেরিনারিরী ডিপার্টমেন্ট কুকুরদের টিকা দেওয়ার বিষয়টি পরিচালনা করবে। পশুচিকিৎসা সম্বন্ধীয় দপ্তরের চিকিৎসক ও চিফ মেডিক্যাল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এই টিকা দেবেন এবং সমীক্ষা চালাবেন। বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে। আপাতত গ্রামে কোনও পোষ্য কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement