• facebook
  • twitter
  • youtube
Saturday, 10 October, 2026

আটক নেহা ও যোগেন্দ্র যাদব, সিজেপির নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্ডে

বেলা ১টার পর ময়দানে তিনি নামেন। সমর্থকদের নিয়ে মিছিল শুরু করেন। যন্তর মন্তরে কড়া নিরাপত্তার জন্য দিল্লি হাটে জমায়েতের ডাক দিয়েছিলেন নেহারা। সেই জায়গার দিকে এগোচ্ছিল মিছিল

আটক নেহা ও যোগেন্দ্র যাদব, সিজেপির নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্ডে

Image: SNS

শনিবার সকাল থেকেই উত্তপ্ত রাজধানী দিল্লি। একের পর এক আটক হয়ে চলেছে। ককরোচ জনাত পার্টির নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পর এবার আটক হলেন আইসার নেত্রী নেহা বোরা। বেলা ১টার পর ময়দানে তিনি নামেন। সমর্থকদের নিয়ে মিছিল শুরু করেন। যন্তর মন্তরে কড়া নিরাপত্তার জন্য দিল্লি হাটে জমায়েতের ডাক দিয়েছিলেন নেহারা। সেই জায়গার দিকে এগোচ্ছিল মিছিল।

পথে একাধিক ব্যারিকেড সরিয়ে এগিয়ে যান বিক্ষোভকারীরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই নেহাকে আটক করে পুলিশ। ওই মিছিল আটক করা হয় স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদবকেও। নেহাকে একটি বাসে তুলে নিয়ে যায় পুলিশ। বাসটিকে বিক্ষোভকারীরা ঘিরে ধরলে উত্তেজনা ছড়ায়। নেহাকে দিল্লি হাটকেই যন্তর মন্তর বলে ঘোষণা করে ওই দিকে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে আটক সিজেপির অভিজিৎ দীপকে, আটক সৌরভ-আশুতোষও

মুখ্য নির্বাচন কমিশনারর জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় এসআইআর বাতিলের দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল নেহারও। তবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল রাজধানীকে যাতে কোনওরকম জমায়েত বা অশান্তি না হয়। শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং রাস্তায় রাস্তায় বসানো হয় ব্যারিকেড।

আরও পড়ুন: দিল্লিতে ধরনা দিতে গিয়ে আটক মমতা, সঙ্গে আটক তৃণমূলের দুই সাংসদ সাকেত-ডেরেক

শনিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকেই আটক করা হয় সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। পুলিশকর্মীরা বিমানেরর ভিতরে উঠে তাঁদের আটক করেন। এর পর রাজধানীর বিভিন্ন জায়গায় সিজেপির নেতা, কর্মী ও সমর্থকদের আটক করা হয়। বামনেত্রী বৃন্দা কারাট এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করে পুলিশ।

বিক্ষোভ কর্মসূচি ভেস্তে যাবে বলে মনে করা হচ্ছিল তবে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে বেরিয়ে পড়েন নেহা। নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভ সম্প্রচারও করেন তিনি। সেই ভিডিওতে স্লোগান দিতে তাঁকে এবং বিক্ষোভকারীদের দেখা যায়। ব্যারিকেড সরিয়ে এগিয়ে যান তাঁরা। তবে শেষ পর্যন্ত নেহাকে আটক করে পুলিশ।

সিজেপির নেতাদের আটকের পরেই সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। আগে থেকে রেকর্ড করে রাখা ওই ভিডিওতে দীপকে জানিয়েছিলেন, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হলে বিক্ষোভের নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্ডে। পুলিশি ধরপাকড়ের মুখে সমর্থকদের ফিরে না যাওয়ার আবেদনও ভিডিওতে জানান তিনি।

নেহার মিছিল শুরু হওয়ার পর দিল্লি হাট এলাকাতেও পুলিশি ধরপাকড় শুরু হয়। ইউটিউবার ধ্রুব রাঠীকেও শনিবারি সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করে পুলিশ।

দেখুুন: