সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎকে শনিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে আটক করল পুলিশ। মুম্বাই থেকে দিল্লিগামী তাঁর বিমান সকাল ১০টা ১৯ মিনিটে বিমানবন্দরে নামতেই সেখানে পৌঁছে যান পুলিশকর্মীরা। দীপকের সঙ্গে বিমানে ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারাও। তাঁদেরও আটক করা হয়েছে বলে অভিযোগ। অন্য যাত্রীদেরও কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে খবর।
দীপকেদের বিমান দিল্লিতে নামার আগেই বিমানবন্দরে অপেক্ষা করছিল পুলিশ। সেখানে ছিলেন বহু মহিলা পুলিশকর্মীও। বিমান অবতরণের পর সিজেপি নেতারা নিজেদের আসনে বসেই ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন। সেই লাইভে পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটির ছবিও দেখা যায়। দীপকে স্পষ্ট জানিয়ে দেন, গ্রেপ্তার হতে পারেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন।
#WATCH | Delhi Police personnel enter the aircraft that was carrying Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke to Delhi. The flight landed at IGI Airport a few minutes ago. “…I have come here to be arrested; arrest me,” Abhijeet Dipke tells Delhi Police “No, this is not an arrest. Please cooperate,” Delhi Police personnel tell him.
— ANI (@ANI) October 10, 2026
এর আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠীকে। সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যন্তর মন্তরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। পুলিশ তাঁকে দিল্লি না যাওয়ার অনুরোধ জানিয়েছিল বলে খবর। সেই নির্দেশ অমান্য করার অভিযোগেই তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন: যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠী, সিজেপির প্রতিবাদ ঘিরে কড়া নিরাপত্তা
ধ্রুব ছাড়াও সমাজমাধ্যমে জনপ্রিয় একাধিক মুখ এবং সিজেপির বেশ কয়েক জন নেতাকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাত থেক শনিবার সকাল পর্যন্ত আটক হওয়া মানুষের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
সিজেপি নেতা সৌরভ জানিয়েছেন, তাঁদের আইনি বিষয়গুলি দেখাশোনা করেন যে রত্ন সিং, তাঁকেও শনিবার সকালে আটক করেছে পুলিশ। আইনজীবীদের একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
দেখুন:




