• facebook
  • twitter
  • youtube
Saturday, 10 October, 2026

শরৎ এল রে: সোনাগাছিতে দুর্গাপুজো, যৌনকর্মীদের সন্তানদের প্রতিভা তুলে ধরার উদ্যোগ

শনিবার ও রবিবার, দু’দিন ধরে চলবে এই উৎসব। নাচ, নাটক, গান, লাইভ ব্যান্ডের অনুষ্ঠান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

শরৎ এল রে: সোনাগাছিতে দুর্গাপুজো, যৌনকর্মীদের সন্তানদের প্রতিভা তুলে ধরার উদ্যোগ

Image: SNS

যৌনকর্মীদের সন্তানদের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমরা পদাতিক’-এর উদ্যোগে সোনাগাছিতে (Sonagachhi) আয়োজিত হতে চলেছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এশিয়ার বৃহত্তম রেডলাইট (Sonagachhi) এলাকাগুলির অন্যতম হিসেবে পরিচিত সোনাগাছিতে (Sonagachhi) এই উৎসবের মাধ্যমে দুর্গাপুজোর (Durga Puja) আবহে শিশুদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়া হবে।

আরও পড়ুন: শরৎ এল রে: বাঙালির ঐতিহ্যে পরিণত হয়েছে মহালয়ার ভোরের বীরেন্দ্রকৃষ্ণের ‘মহিষাসুরমর্দিনী’

শনিবার ও রবিবার, দু’দিন ধরে চলবে এই উৎসব। নাচ, নাটক, গান, লাইভ ব্যান্ডের অনুষ্ঠান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যৌনকর্মীদের (Sonagachhi)  সন্তানদের নিজেদের প্রতিভা মেলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

চলতি বছর রাখিবন্ধন উৎসবেও বিশেষ উদ্যোগ নিয়েছিল ‘আমরা পদাতিক’। মধ্য কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটে প্রায় ৫০০ জনের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন সংস্থার সদস্যরা।

আরও পড়ুন: শরৎ এল রে: মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কি কোনও যোগ রয়েছে?

এ বছর ছিল সংস্থার রাখিবন্ধন উৎসবের ২০তম বর্ষ। সকাল থেকেই উত্তর কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হন বহু মানুষ। বড়দের পাশাপাশি উৎসবে অংশ নেয় শিশুরাও। সমাজের সমস্ত স্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকার আরও একবার তুলে ধরার মঞ্চ হয়ে উঠেছিল এই অনুষ্ঠান।

যৌনকর্মীদের (Sonagachhi)  সন্তানদের নিয়ে কাজ করা এই সংস্থা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি তাঁদের মায়েদের অধিকার রক্ষার বিষয়েও সক্রিয়। বাল্যবিবাহ ও মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সংস্থার তরফে বিভিন্ন মিছিল ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

দেখুন: