• facebook
  • twitter
  • youtube
Monday, 3 August, 2026

‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রের নির্দেশিকার বিরোধিতা নাগাল্যান্ডের ছাত্র সংগঠনের

জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকার বিরোধিতা করল নাগাল্যান্ডের ছাত্র সংগঠন সংগঠন নাগা স্টুডেন্টস’ ফেডারেশন (এনএসএফ)

‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রের নির্দেশিকার বিরোধিতা নাগাল্যান্ডের ছাত্র সংগঠনের

জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকার বিরোধিতা করল নাগাল্যান্ডের ছাত্র সংগঠন সংগঠন নাগা স্টুডেন্টস’ ফেডারেশন (এনএসএফ)। তাদের দাবি, গানটি নাগা সমাজের স্বতন্ত্র ইতিহাস, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক পরিচয়কে প্রতিফলিত করে না। তাই সেটিকে বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ্ নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রক  নির্দেশিকা জারি করে জানায়—সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর আগে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। এই নিয়ম কার্যকর করার পদ্ধতিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এনএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নাগা জনগোষ্ঠীর স্বকীয় পরিচয় ও ঐতিহাসিক বাস্তবতাকে উপেক্ষা করে কোনও মত বা প্রথা তাদের উপর আরোপ করা ঠিক নয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে এমন নির্দেশ মানতে বাধ্য করার বিরোধিতা জানায় তারা। সংগঠনের মতে, স্কুল শিক্ষার স্থান—সেখানে সাংবিধানিক মূল্যবোধ ও বৈচিত্র্যের প্রতি সম্মান বজায় রাখা জরুরি।

এই প্রেক্ষিতে নাগাল্যান্ড বোর্ড অফ স্কুল এডুকেশনের কাছে সংগঠনটি অনুরোধ জানিয়েছে, যাতে এ সংক্রান্ত কোনও বাধ্যতামূলক নির্দেশ জারি না করা হয়। বিষয়টি নিয়ে রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে।