• facebook
  • twitter
Wednesday, 1 April, 2026

৫ এপ্রিল কোচবিহারে মোদীর প্রথম সভা

১০ এপ্রিল শিলিগুড়িতে তিনি রোড শো করবেন

বাংলায় বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন হল। ভোটের বাংলায় মোদীর প্রথম সভা করার কথা ছিল আলিপুরদুয়ারে। ৫ এপ্রিল আলিপুরদুয়ারের  পরিবর্তে  প্রধানমন্ত্রী সভা করবেন কোচবিহারের রাসমেলার মাঠে। পাঁচ দিন পর ফের বাংলায় আসবেন প্রধানমন্ত্রী।

১০ এপ্রিল শিলিগুড়িতে তিনি রোড শো করবেন। প্রথমে জানা গিয়েছিল, ৫ এপ্রিল আলিপুরদুয়ারে প্রথম নির্বাচনী সভা করবেন মোদী। প্রথম নির্বাচনী প্রচারের দিন ঠিক থাকলেও সভার স্থান পরিবর্তন হল। ২০১৯ সাল থেকে উত্তরবঙ্গ ক্রমশ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠে। একুশের বিধানসভা নির্বাচন ও চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করে গেরুয়া শিবির। সেই উত্তরবঙ্গেই প্রথম সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মোদী।

Advertisement

Advertisement

Advertisement