• facebook
  • twitter
Sunday, 1 March, 2026

২ লাখ ছোঁবে সোনা, ইরান যুদ্ধে আরও দুর্মূল্য হলুদ ধাতু

১ মার্চ রাজধানী  দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,৬৮,৮৬০ টাকা, আর কলকাতায় সামান্য কম

আমেরিকা এবং ইজরায়েলে যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেই বিশ্ববাজারে তার তাৎক্ষণিক প্রভাব পড়ে এটা অতীত অভিজ্ঞতায় স্পষ্ট।

ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ বিনিয়োগে ঝোঁকেন। ফলে সোনা ও রুপোর চাহিদা দ্রুত বৃদ্ধি পায় এবং দাম ঊর্ধ্বমুখী হয়। সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ১ মার্চ রাজধানী  দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,৬৮,৮৬০ টাকা, আর কলকাতায় সামান্য কম। রুপোর দামও এক সপ্তাহে বড় লাফ দিয়েছে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, সংঘাতের আশঙ্কা দীর্ঘস্থায়ী হলে বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে। তেলের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যার নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারে। ভারত-সহ বিভিন্ন দেশের বাজারে চাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে, বিটকয়েনের দামেও পতন লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে অনিশ্চয়তার আবহে সতর্ক বিনিয়োগ কৌশল নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।

Advertisement

 

Advertisement