বাবার মৃত্যু হয়েছে কোভিড আক্রান্ত হয়ে। দাহকার্যের সময় আচমকাই চিতার উপর ঝাপ মারেন মেয়ে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লােকেরা যুবতীকে টেনে বের করে আনার চেষ্টা করলেও অনেকখানি পুড়ে গিয়েছে তার। যদিও যুবতীটি প্রাণে বেঁচে গিয়েছেন। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের বারমেরে।
করােনা আক্রান্ত হয়ে দামােদর দাস সারদা (৭৩) মৃত্যু হয়। সংবাদ সংস্থা পিটিআই সুত্রে জানা যাচ্ছে, তার দেহ চিতাতে তােলার সময় কাছেই দাঁড়িয়েছিলেন তাঁর তিন মেয়ে। আগুনে যখন দেহ পুড়ছে তখন আচমকাই ছােটো মেয়ে ৩৪ বছরের চন্দ্রা সারদা চিতার উপরে ঝাপিয়ে পড়েন।
Advertisement
এরপর সেখানে উপস্থিত লােকেরা চন্দ্রাকে চিতার আগুন থেকে বাঁচালেও তাঁর শরীরের সত্তর শতাংশ পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল চন্দ্রাকে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যােধপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
Advertisement
Advertisement



