গুজরাত (Gujrat) মদ বিক্রি এবং পান করা দুইই নিষিদ্ধ। সেই রাজ্যের ভাবনগরে বিষমদ খেয়ে অসুস্থ হওয়ার (Gujarat spurious liquor case) ঘটনা সামনে এল। এই ঘটনায় বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ (Gujarat spurious liquor case)। এদিন আরও একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে (Gujarat spurious liquor case)। এই ঘটনায় ২৫ জনেরও বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের ভাবনগরের স্যার টি হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভাবনগরের খারাকাদি (Gujrat) গ্রামে কয়েকজন মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে কয়েক জনকে ভাবনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা চলাকালীন ৬ জনের মৃত্যু হয়।
এফআইআরে উল্লেখ করা হয়েছে, মদ তৈরিতে (Gujarat spurious liquor case) মিথানল ব্যবহার করা হয়েছিল। পরে তা একটি পরিচিত ব্র্যান্ডের মদে লেবেল লাগানো বোতলে ভরে বিক্রি করা হয়। পুলিশের বাজেয়াপ্ত করা একটি বোতলে ৩৮.৫৯ শতাংশ মিথানল এবং ০.৯৪ শতাংশ ইথানল পাওয়া গিয়েছে। অসুস্থদের রক্তের নমুনাতেও মিথানলের উপস্থিতি মিলেছে বলে খবর।
এফআইআর অনুসারে, ভাবনগরের ভারতেজের বাসিন্দা গৌতম সোলাঙ্কি মিথানল-সহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ওই মদ তৈরি করতেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে আরও কয়েকজন মদ তৈরি ও বিক্রির কাজে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের তালিকায় মধ্যপ্রদেশের বাসিন্দা নরেন্দ্র সিং যাদবের নামও রয়েছে।
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে অস্বস্তিতে পাকিস্তান, মার্কিন দূতকে তলব
এই ঘটনায় মোট ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ভারতেজ, খারাকাদি এবং ভাবনগর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারাও রয়েছেন। মদে মিথানল কোথা থেকে এল, মোট কত বোতল মদ তৈরি ও বিক্রি করা হয়েছে এবং এর পিছনে কত বড় চক্র কাজ করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভাবনগরের পুলিশ সুপার নীতেশ পাণ্ডে জানিয়েছেন, সম্প্রতি মদ পান করার পর যাঁদের শরীর খারাপ লাগছে, তাঁদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গুজরাত ড্রাই স্টেট হিসেবে পরিচিত। এই রাজ্যে মদ আইনত নিষিদ্ধ। সেখানে মদ তৈরি, বিক্রি এবং পান তিনটিই আইনত বারণ। সেই রাজ্যে কী করে মদ তৈরি হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন (Gujarat spurious liquor case)। এতে প্রশাসনের নজরদারিতে গাফিলতি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
দেখুন: সবংয়ে বন্যা পরিস্থিতির Aerial Survey শুভেন্দুর




