ওড়িশা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সোমবার পুরীতে স্নান পূর্ণিমা উপলক্ষে ভিড় জমান। এই দিনে জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার প্রতীকীী মূর্তিকে স্নান করানো হয়, যা রথযাত্রার আগে অন্যতম গুরুত্বপূর্ম ধর্মীয় রীতি।
১২ শতকের পুরনো জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে দেবতাদের বিশেষ শোভাযাত্রা করে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়। এই শোভাযাত্রাকে পাহাণ্ডি বলা হয়। এ সময় সুদর্শন চক্রের মূর্তিও সঙ্গে থাকে। পুরো প্রকিয়াটি ভক্তিমূলক সঙ্গীত, শঙ্খধ্বনি এবং ঢোল নাগড়ার বাদ্য বাজিয়ে সম্পন্ন করা হয়।
স্না মণ্ডপে মন্দিরের সেবায়েতরা ১০৮টি পবিত্র ও সুগন্ধিযুক্ত জলভর্তি কলস দিয়ে দেবতাদের স্নান করান। এই জল মন্দির চত্বরের ভিতরে অবস্থিত একটি পবিত্র কুয়ো থেকে সংগ্রহ করা হয়। প্রকাশ্যে সম্পন্ন হওয়া এই স্নান উৎসব কয়েকটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অন্যতম।




