কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনার (Srirangapatna) একটি মন্দিরে পুলিশ সাব-ইনস্পেক্টর ও এক বিধায়কের মেয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় প্রকাশ্যে এসেছে মন্দিরের সিসিটিভি ফুটেজ। সেখানে বিধায়কের মেয়েকে পুলিশ আধিকারিককে চড় মারতে দেখা গিয়েছে। পাল্টা ওই পুলিশকর্মীকেও আঘাত করতে দেখা গিয়েছে।
ঘটনাটি ১২ আগস্ট রাত সাড়ে ৮টার সময় ভীম অমাবস্যা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময় আরতি উক্কাডা মন্দিরে ঘটে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশকে কেন্দ্র করেই মূলত বিবাদের সূত্রপাত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তুমাকুরুর গ্রামীণ বিধায়ক বি সুরেশ গৌড়ার(B Suresh Gowda) মেয়ে ঐশ্বর্যার (Aishwarya) সঙ্গে মাণ্ড্য মহিলা থানার সাব-ইনসস্পেক্টর সবিতা বি পাটিলের কথা কাটাকাটি চলছে। একসময় ঐশ্বর্যাকে ফোনে কথা বলতেও দেখা যায়।
আরও পড়ুন: এবার প্রশ্নফাঁস নিয়ে উত্তাল পাটনা, BPSC পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, জলকামান পুলিশের
এরপর দু’জনের মধ্যে বচসা বাড়লে ঐশ্বর্য (Aishwarya) পুলিশ আধিকারিককে চড় মারেন বলে অভিযোগ। পাল্টা সবিতা পাটিলও তাঁকে আঘাত করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা দু’জনকে সরিয়ে দেন।
গর্ভগৃহে প্রবেশ নিয়েই বিবাদ
পুলিশের অভিযোগ অনুযায়ী, ঐশ্বর্যা (Aishwarya) মন্দিরে দর্শনের জন্য এসেছিলেন। কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গে গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয়নি। তা নিয়ে তিনি আপত্তি জানান। এরপর তিনি পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাঁকে চড় মারেন এবং সরকারি কাজে বাধা দেন। ঘটনার পর সবিতা পাটিল কাযথানাহল্লি থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, পাল্টা অভিযোগ নেওয়া হয়নি বলেো অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ‘জনতার দরবার’-এ পার্ক স্ট্রিটের দুধ গরম করা ওই মহিলা, বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর
মেয়ের আচরণে ক্ষমা চাইলেন বিধায়ক
ঘটনা নিয়ে ক্ষমা চেয়েছেন বিধায়ক বি সুরেশ গৌড়া(B Suresh Gowda) । তবে তাঁর দাবি, তাঁর মেয়েকেও (Aishwarya) ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মৌখিকভাবে অপমান করার অভিযোগ উঠেছে।
বিধায়ক জানিয়েছেন, তাঁর মেয়ে মন্দিরেরর গর্ভগৃহে প্রবেশের অনুমতি চেয়েছিলেন। তাঁর অভিযোগ, এক সার্কেল ইন্সপেক্টরকে ভিতরে ঢুকতে দেওয়া হলেও তাঁর মেয়েকে অনুমতি দেওয়া হয়নি। এরপরই বচসা শুরু হয়।
তবে মেয়ের পুলিশ আধিকারিককে চড় মারার সিসিটিভি ফুটেজ তিনি এখনও দেখেননি বেল জানিয়েছেন বিধায়ক। একই সঙ্গে তিনি বলেন, যদি তাঁর মেয়ে (Aishwarya) ওই আচরণ করে থাকেন, তার জন্য তিনি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।




