• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

এবার প্রশ্নফাঁস নিয়ে উত্তাল পাটনা, BPSC পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, জলকামান পুলিশের

সূত্রের খবর, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা এগোতে বারণ করলে পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়

এবার প্রশ্নফাঁস নিয়ে উত্তাল পাটনা, BPSC পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, জলকামান পুলিশের

Image: ANI

প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বিহার। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন(BPSC) পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার পাটনায় পথে নামেন পরীক্ষার্থীরা। রাজভবন অভিযানের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গান্ধী ময়দানের কাছে পুলিশ জলকামান ব্যবহার করে।

সূত্রের খবর, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা এগোতে বারণ করলে পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের লক্ষ্য করে গুলি পাক সেনা আধিকারিকের, বিতর্ক তুঙ্গে

একাধিক দাবিতে আন্দোলন

গত কয়েক দিন ধরেই BPSC পরীক্ষা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ পরীক্ষায় অনিয়ম হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ৭০তম BPSC পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সেই সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ম পরিবর্তন এবং নেগেটিভ মার্কি তুলে দেওয়ার দাবিও উঠেছে। এদিন কংগ্রেস নেতা সুশীল কুমার আন্দোলনে উপস্থিত থেকে বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানান। তাঁর দাবি, শুধু শিক্ষক নিয়োগ নয়, BPSC এবং সাব-ইনস্পেক্টর নিয়োগ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি

বিক্ষোভকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সুশীল কুমার। তাঁর দাবি, শিক্ষক নিয়োগের টিচার রিক্রুমেন্ট এগজামিনেশন (TRE 4.0) পরীক্ষায় এক পর্যায়ের পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং নেগেটিভি মার্কি বাতিল করতে হবে। তাঁর দাবি, আন্দোলনকারীদের একাংশ গত ন’দিন ধরে অনশন-ধর্মঘটও করছেন।

মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি BPSC, BSSC, সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল নিয়োগ-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আগের পরীক্ষাগুলিতে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি।

আরও পড়ুন: ‘জনতার দরবার’-এ পার্ক স্ট্রিটের দুধ গরম করা ওই মহিলা, বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর

অভিযোগ শুনতে নতুন উদ্যোগ সরকারের

বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার ‘মাসিক বিদ্যার্থী সহযোগ শিবির’ চালুর ঘোষণা করেছে বিহার সরকার। প্রতি মাসে চতুর্থ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই শিবির আয়োজন করা হবে। সেখানে পড়ুয়ারা তাঁদের বিভিন্ন অভিযোগ জানতে পারবেন এবং দ্রুত সেগুলির নিষ্পত্তির চেষ্টা করা হবে।

সরকারের দাবি, ইতিমধ্যেই কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে। তবে তাতেও সন্তুষ্ট নন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একাংশ। BPSC-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁদের আন্দোলন এখনও অব্যাহত।

দেখুন: BPSC বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের মিছিল, জলকামান ব্যবহার পুলিশের