• facebook
  • twitter
Sunday, 24 May, 2026

সিবিএসই ক্লাস ১২ এর রেজাল্ট নিয়ে বড় আপডেট

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পর গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

CBSE NOTIFICATIONS

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পর গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ২৪ মে ২০২৬ তারিখে প্রকাশিত এই নোটিসে বোর্ড জানিয়েছে, ২১ ও ২২ মে অনলাইনে স্ক্যান করা উত্তরপত্রের কপি পাওয়ার আবেদন করার সময় কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বহু ছাত্রছাত্রী ও অভিভাবক সমস্যার মুখে পড়েন। কারও অ্যাকাউন্ট থেকে নির্ধারিত ফি-এর চেয়ে বেশি টাকা কেটে নেওয়া হয়েছে, আবার কারও ক্ষেত্রে কম টাকা কাটা হয়েছে।

সিবিএসই জানিয়েছে, যাঁদের কাছ থেকে অতিরিক্ত অর্থ কাটা হয়েছে, সেই অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে একই পেমেন্ট মাধ্যমের মাধ্যমে ফেরত দেওয়া হবে। অর্থাৎ, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই বা কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয়েছিল, সেই মাধ্যমেই রিফান্ড পাঠানো হবে। অন্যদিকে, যেসব ক্ষেত্রে কম টাকা কাটা হয়েছে, সেইসব পরীক্ষার্থীদের পৃথকভাবে জানানো হবে এবং প্রয়োজনে বাকি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

Advertisement

বোর্ড আরও স্পষ্ট করেছে, এই প্রযুক্তিগত সমস্যার কারণে কোনও পরীক্ষার্থীকে নতুন করে আবেদন করতে হবে না। যাঁরা ইতিমধ্যেই স্ক্যান কপির জন্য আবেদন করেছেন, তাঁদের উত্তরপত্রের স্ক্যান কপি নিয়ম মেনেই প্রদান করা হবে। ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নতুন করে আবেদন বা অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।

Advertisement

এই বিজ্ঞপ্তিতে সিবিএসই-এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. সন্যম ভরদ্বাজ সকল সংশ্লিষ্ট পক্ষকে বিষয়টি নোট করার অনুরোধ জানিয়েছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, সমস্যা সমাধানের কাজ দ্রুত করা হচ্ছে যাতে পরীক্ষার্থীরা কোনও অসুবিধার সম্মুখীন না হন।

উল্লেখ্য, সিবিএসই-র স্ক্যান কপি, নম্বর যাচাই এবং পুনর্মূল্যায়নের প্রক্রিয়া প্রতি বছর ফল প্রকাশের পর শুরু হয়। এ বছর প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িক জটিলতা তৈরি হলেও বোর্ড আশ্বাস দিয়েছে যে সমস্ত আবেদন যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। এর ফলে মনে করা হচ্ছে সিবিএসই রেজাল্ট সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকদেরও আশ্বাস অর্জন করা যাবে। তবে কত দ্রুত এই কাজ করা হবে তা এখন প্রশ্ন।

Advertisement