• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

রাজ্য সরকারের সম্মতি ছাড়া তদন্ত করার ক্ষমতা নেই সিবিআইয়ের: সুপ্রিম কোর্ট

রাজ্য সরকারের সম্মতি ছাড়া সিবিআই কোনও মামলায় যুক্ত পারবে না, জানাল সর্বোচ্চ আদালত। সামগ্রিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজ্য সরকারের সম্মতি ছাড়া তদন্ত করার ক্ষমতা নেই সিবিআইয়ের: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট (ফাইল চিত্র: IANS)

এবার থেকে রাজ্যের অনুমতি ছাড়া কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা সিবিআই কোনও মামলায় যুক্ত পারবে না , জানাল সর্বোচ্চ আদালত । বর্তমানে সামগ্রিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত , বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এ এম খানউইলকর ও বিচারপতি বি আর গভাইয়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে । এদিন ২০১৯ সালের এলাহাবাদ হাইকোর্টের একটি মামলার বিরােধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা । এই মামলায় উত্তর প্রদেশের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযােগ ওঠে । ঘটনাটি ছিল , একটি বেসরকারি সংস্থার রুিদ্ধে কয়লা বিক্রিতে দুর্নীতি করছিল এবং আচমকাই অভিযােগ ওঠে এবং সিবিআই হানা দেয় এই সংস্থায় । ঘটনায় দুই সরকারি আধিকারিকের নাম জড়ায় । এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় জানায় , রাজ্যের কাছে সিবিআই যে সম্মতি নিয়েছিল , তা পর্যাপ্ত । সিবিআইয়ের চার্জশিটে এই দুই আধিকারিকের নাম উল্লেখ ছিল । যদিও কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই দুই সরকারি আধিকারিক । তাদের বক্তব্য ছিল , সিবিআই তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকারে কাছে যে সম্মতি সিবিআই গ্রহণ করেছিল , তা যথেষ্ট নয় । কারণ তদন্তের জন্য রাজ্যের থেকে আলাদা করে অনুমতি নিতে হয় সিবিআইকে ।

এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফে জানানাে হয়েছে , রাজ্যের সম্মতি ছাড়া কেন্দ্রীয় সরকার কোনও মামলায় সিবিআইকে যুক্ত করতে পারবে না । সিবিআই তদন্তের নির্দেশ নিতে গেলে রাজ্য সরকারের সম্মতি বাধ্যতামূলক । যুক্তরাষ্ট্র কাঠামােকে মান্যতা দিয়ে এই নিয়ম করা হয়েছে ।

প্রসঙ্গত , ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড মহারাষ্ট্র , পাঞ্জাব , রাজস্থান , মিজোরাম ও কোলা এই রাজ্যগুলিতে সিবিআই তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক । এবার সার্বিকভাবে সিদ্ধান্তেই সম্মতি দিল সুপ্রিম কোর্ট ।

অবিজেপি রাজ্যগুলির দীর্ঘদিনের অভিযােগ , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নির্বাচনের সময় নিজের স্বার্থে | ব্যবহার করে কেন্দ্রীয় সকার । নতুন এই রায়ে অনেকটাই কোণঠাসা করবে কেন্দ্রকে , এমনটাই দাবি বিরােধীদের ।