• facebook
  • twitter
Tuesday, 10 March, 2026

ছত্তিসগড়ে বিজেপি নেতার বিরুদ্ধে আফিম চাষ করার অভিযোগ, সাসপেন্ড করল দল

তাম্রকর স্থানীয় বিজেপি নেতা ও রাজ্য কিসান মোর্চার আহ্বায়ক

ছত্তিসগঢ়ের দুর্গে বিজেপি নেতার আফিস চাষকে কেন্দ্র রাজনৈতিক ময়দান উত্তপ্ত। বিজেপির কিসান মোর্চার নেতা বিনয় তাম্রকরের খামারবাড়িতে আফিম চাষের অভিযোগ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দেড় একর জমিতে গোপনে আফিম চাষ করা হচ্ছিল।  এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ সেখানে তল্লাশি চালায়। তল্লাশির সময় আফিম চাষের বিষয়টি প্রকাশ্যে আসে এবং তাম্রকরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাম্রকর স্থানীয় বিজেপি নেতা ও রাজ্য কিসান মোর্চার আহ্বায়ক। অভিযোগ অনুযায়ী, তিনি নিজে সরাসরি আফিম চাষ করেননি।  তিনি জমি লিজে দেন এবং গোপনে চাষ শুরু হয়। খবর প্রকাশ হতেই বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া দেখান এবং বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়।

Advertisement

এই ঘটনার পর রাজ্য বিজেপির সভাপতি কিরণ দেও সিংহ তাম্রকরকে দল থেকে সাসপেন্ড করেন। তিনি বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কাজ কোনওভাবেই আমরা বরদাস্ত করি না। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।‘ দলের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে, এমন ধরনের অভিযোগ দলের জন্য ক্ষতিকর এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

তাম্রকর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, আফিম চাষের জমি তাঁর নয় এবং তিনি এতে সরাসরি যুক্ত নন। যদিও তিনি ব্যক্তিগতভাবে সব অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার পর থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়েছে বলে খবর। তাম্রকরের সাসপেন্ডের মাধ্যমে দল স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে, অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং দলের ভাবমূর্তি সর্বোচ্চ প্রাধান্য পাবে।

Advertisement