• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

ফের উত্তরপ্রদেশে চলন্ত বাসে আগুন, চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী

পুলিশ সূত্রে খবর, বাসটি দিল্লি থেকে মধ্যপ্রদেশে যাচ্ছিল। শুক্রবার রাত প্রায় ২টো নাগাদ মথুরার রায়া থানা এলাকার যমুনা এক্সপ্রেসওয়েতে ১১০ নম্বর মাইলস্টোনের কাছে আচমকাই বাসটিতে আগুন ধরে যায়

ফের উত্তরপ্রদেশে চলন্ত বাসে আগুন, চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী

Image: ANI Screengrab

উত্তরপ্রদেশে ফের চলন্ত বাসে আগুন। শুক্রিবার গভীর রাতে যাত্রীবোঝাই একটি বাসে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল মথুরার কাছে যমুনা এক্সপ্রসেওয়েতে। তবে সময়মতো বিপদের আঁচ পেয়ে বাস থামিয়ে দেন চালক। তাঁর তৎপরতায় দ্রুত বাস থেকে নেমে প্রাণে বাঁচেন ৪০ জন যাত্রী। যদিও যাত্রীরা নেমে আসার পর মুহূর্তের মধ্যে আগুনে গ্রাসে চলে যায় গোটা বাসটি।

আরও পড়ুন: গম-ধান-আখের বাইরে চাষে জোর মোদীর, কৃষকদের আয়ের নতুন পথ খোঁজার বার্তা

পুলিশ সূত্রে খবর, বাসটি দিল্লি থেকে মধ্যপ্রদেশে যাচ্ছিল। শুক্রবার রাত প্রায় ২টো নাগাদ মথুরার রায়া থানা এলাকার যমুনা এক্সপ্রেসওয়েতে ১১০ নম্বর মাইলস্টোনের কাছে আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে বাস থামিয়ে দেন চালক। দ্রুত সমস্ত যাত্রীগে নেমে আসার নির্দেশ দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। তবে ততক্ষণে বাস থেকে নেমে এসেছেন সমস্ত যাত্রী। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। পুড়ে ছাই হয়ে যায় বাসটি।

বাসের এক যাত্রী জানিয়েছেন, ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আচমকা প্রবল ঝাঁকুনি তাঁরা টের পান। এর পরেই বাস থেমে যায়। চালকের চিৎকার শুনে বুঝতে পারেন, কিছু ঘটেছে। বাস থেকে দ্রুত নামতে শুরু করেন সবাই। সবার নেমে আসার পরই বাসের আগুন আরও ভয়াবহ আকার নেয় বলে খবর।

আরও পড়ুন: ২৩ নভেম্বর মোদীর মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা, জেন জি-র মন জিততে তারুণ্যে জোর

চালকের সিদ্ধান্তে বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও যমুনা এক্সপ্রসেওয়েতে বাসে আগুন লাগার ঘটনা নতুন নয়। গত বছৎের ২৪ সেপ্টেম্বর এই এক্সপ্রেসওয়েতেই একটি স্লিপার বাসে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছিল ৯ জনের। আবার গত ৬ অক্টোবর গ্রেটার নয়ডাতেও একটি চলন্ত বাসে আগুন লাগে। সে বারও চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান যাত্রী। পর পর এমন ঘটনায় এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

দেখুন: