• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

কৃষকদের দাবির সমর্থনে অনশনে আন্না হাজারে 

কৃষকদের দাবির সমর্থনে আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসছেন সমাজকর্মী আন্না হাজারে।

কৃষকদের দাবির সমর্থনে অনশনে আন্না হাজারে 

আন্না হাজারে (File Photo: IANS)

কৃষকদের দাবির সমর্থনে আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসছেন সমাজকর্মী আন্না হাজারে । গতকাল তিনি জানিয়েছেন, নিজের গ্রামে থেকেই অনশন ধর্মঘট চালাবেন। পাশাপাশি, তাঁর সমর্থনকারীদেরকেও নিজেদের জায়গায় থেকে অনশন ধর্মঘট চালানাের আর্জি করেছেন। 

আন্না হাজারে বলেন, ‘কৃষকদের গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া নিয়ে আমি গত চার বছর ধরে প্রতিবাদ জানাচ্ছি। কৃষকদের ইস্যুগুলাে নিয়ে সরকার কোনও সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। কৃষকদের প্রতি কেন্দ্র সহমর্মী নয়। গত তিনমাসে পাঁচবার দেশের প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে চিঠি লিখেছি। কেন্দ্রের প্রতিনিধিরা আলােচনা করছে ঠিকই তবে কোনও সঠিক সমাধান নিতে পারছেন না।’