আজ সকাল সাড়ে ৭টা থেকে দিল্লির ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
বন্ধ থাকা স্টেশনগুলির মধ্যে অন্যতম মান্ডি হাউস মেট্রো স্টেশন। সকালে থেকেই সেখানে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্টেশনের ঢোকা এবং বেরোন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
#WATCH | Delhi Metro Rail Corporation announced closure of 18 metro stations from 7:30 AM today till further instructions. Visuals from Mandi House Metro Station, one of the 18 stations, which is being shut.
Interchange facility to remain available at Rajiv Chowk, Mandi House… pic.twitter.com/gQFlT1JbLi
— ANI (@ANI) July 25, 2026
তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ পরিষেবা চালু থাকবে। অর্থাৎ, যাত্রীরা এই স্টেশনগুলিতে এক লাইন থেকে অন্য লাইনে ট্রেন পরিবর্তন করতে পারবেন। যদিও স্টেশন থেকে বাইরে বের হওয়া বা প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর থাকবে।
দিল্লি মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনগুলি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পরবর্তী বিষয়ে নির্দেশ জারি করা হবে।




