• facebook
  • twitter
Monday, 9 March, 2026

অ্যানিমিয়ায় লুকিয়ে ক্যান্সারের বীজ

অ্যানিমিয়ার লক্ষণ বহন করে নখের রঙ

সাধারণত যে কোনও বড়ো বা ছোট রোগের ক্ষেত্রে জ্বর, পেট খারাপ বা ব্যথা-যন্ত্রণাকেই আমরা লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা একদম ঠিক নয়। অনেক সময় শরীরের বিভিন্ন সমস্যার ইঙ্গিত লুকিয়ে থাকে নখেও। অ্যানিমিয়ার লক্ষণ বহন করে নখের রঙ।

আর বিশেষজ্ঞরা বলছেন অ্যানিমিয়া বহন করছে ক্যান্সারের বীজ। তাই নখের রং, দাগ বা গঠন দেখে অনেক ক্ষেত্রেই বোঝা যায় শরীরে কোনও রোগ বাসা বাঁধছে কি না। নখে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অ্যানিমিয়া হয়েছে কিনা তা বলে দেয় নখই।
ফ্যাকাশে নখ
নখের স্বাভাবিক রং সাধারণত হালকা গোলাপি হয়। কিন্তু নখ যদি ফ্যাকাশে হয়ে যায়, তবে তা রক্তাল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এমনটা দেখা যায়। আবার নখের আকার যদি চামচের মতো হয়ে যায়, তবে তা শরীরে আয়রনের ঘাটতির ইঙ্গিত দেয়। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
হলুদ নখ
নখের রং হলুদ হয়ে গেলেও সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময় এটি হেপাটাইটিস বা জন্ডিসের লক্ষণ হতে পারে। পাশাপাশি ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যাতেও নখ হলুদ হয়ে যেতে পারে। আবার ‘ইয়েলো নেল সিন্ড্রোম’ নামের একটি বিরল রোগের ক্ষেত্রেও এমন লক্ষণ দেখা যায়। এছাড়া ফাঙ্গাল সংক্রমণের কারণেও নখ হলুদ বা সবুজাভ হয়ে যেতে পারে।
নীলাভ নখ
নখ নীলচে হয়ে গেলে তা শরীরে অক্সিজেনের ঘাটতির ইঙ্গিত দিতে পারে। সাধারণত ফুসফুসের কোনও সমস্যার কারণে এমন লক্ষণ দেখা দেয়। আবার কখনও আঘাতের ফলে নখের নীচে রক্ত জমাট বাঁধলেও নখ নীল হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে বরফ সেঁক দিলে অনেক সময় উপশম মেলে।
সাদা দাগ
নখে সাদা দাগ সাধারণত গুরুতর কোনও রোগের লক্ষণ নয়। তবে শরীরে জিঙ্ক বা ক্যালশিয়ামের ঘাটতি থাকলে এমন দাগ দেখা যেতে পারে। তাই দীর্ঘদিন এই দাগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
কালো দাগ
নখে কালো দাগ দেখা দিলে তা একেবারেই অবহেলা করা উচিত নয়। এটি মেলানোমা নামের এক ধরনের ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাই এমন পরিবর্তন দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, শরীরের বিভিন্ন সমস্যার প্রাথমিক ইঙ্গিত অনেক সময় নখেই ফুটে ওঠে। তাই নখের রং বা গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোই বুদ্ধিমানের কাজ।

Advertisement

Advertisement

Advertisement