• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

কোহলির বায়োপিকে অভিনয় করার ‘বিরাট’ ইচ্ছা রামচরণের

মুম্বাই, ১৮ মার্চ — দুর্দান্ত অ্যাকশনে সিদ্ধহস্ত। কিন্তু এবার তিনি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান। রামচরণ মনে করেন তাঁর চেহারার আদল অনেকটাই অন্যতম সেরা ব্যাটার বিরাটের মতো। রাম চরণের ক্যারিয়ারের বয়স ১৬ বছরের বেশি। কিন্তু এখনো অনেক স্বপ্ন পূরণের বাকি। সম্প্রতি নিজের এক অপূর্ণ ইচ্ছা নিয়ে কথা বলেছেন এই দক্ষিণি তারকা। ‘আরআরআর’ ছবির ‘নাটু

কোহলির বায়োপিকে অভিনয় করার ‘বিরাট’ ইচ্ছা রামচরণের

মুম্বাই, ১৮ মার্চ — দুর্দান্ত অ্যাকশনে সিদ্ধহস্ত। কিন্তু এবার তিনি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান। রামচরণ মনে করেন তাঁর চেহারার আদল অনেকটাই অন্যতম সেরা ব্যাটার বিরাটের মতো।

রাম চরণের ক্যারিয়ারের বয়স ১৬ বছরের বেশি। কিন্তু এখনো অনেক স্বপ্ন পূরণের বাকি। সম্প্রতি নিজের এক অপূর্ণ ইচ্ছা নিয়ে কথা বলেছেন এই দক্ষিণি তারকা।

‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কার জয়ের পর রাম চরণ আর জুনিয়র এনটি আর নানাভাবে চর্চায় উঠে আসছেন। আর এই জয়ের পর রাম চরণ নিজের এক অপূর্ণ ইচ্ছার কথা জানিয়েছেন। দক্ষিণের এই সুপারস্টারকে প্রশ্ন করা হয়—এমন কোনো চরিত্রে তিনি অভিনয় করতে চান, জবাবে রাম চরণ একটু ভেবে বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে খেলাধুলাকে নিয়ে নির্মিত ছবিতে কাজ করার। কিন্তু এ রকম কোনো ছবির প্রস্তাব আমি পাইনি।’কোনো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রসঙ্গে তিনি জানান, ‘বিরাট কোহলির ওপর যদি জীবনচিত্র বানানো হয়, তাহলে নিশ্চয় আমি সেই ছবিতে বিরাটের ভূমিকায় অভিনয় করতে চাইব।’ সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খেলার ময়দানে ‘নাটু নাটু’ গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। তাঁর এই নাচের ভিডিওটি সবাই দারুণ পছন্দ করছেন।