• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

মেয়ের সঙ্গে মেসেজে গল্প করে ২০ বছরের তরুণকে পিটিয়ে মারল চারজন

বেঙ্গালুরু, ৩ ফেব্রুয়ারি — একটি মেয়ের সঙ্গে মেসেজে গল্প করার অপরাধে তরুণকে নৃশংসভাবে পিটিয়ে মারল চারজন। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে । খুনের ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, বছর ২০-র গোবিন্দরাজু ফেসবুকে বন্ধু তালিকায় থাকা একটি মেয়ের সঙ্গে মেসেজে কথা বলতেন তিনি। সেই অপরাধেই তাঁকে খুন করে অনিল, লোহিত,

মেয়ের সঙ্গে মেসেজে গল্প করে ২০ বছরের তরুণকে পিটিয়ে মারল চারজন

বেঙ্গালুরু, ৩ ফেব্রুয়ারি — একটি মেয়ের সঙ্গে মেসেজে গল্প করার অপরাধে তরুণকে নৃশংসভাবে পিটিয়ে মারল চারজন। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে । খুনের ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বছর ২০-র গোবিন্দরাজু ফেসবুকে বন্ধু তালিকায় থাকা একটি মেয়ের সঙ্গে মেসেজে কথা বলতেন তিনি। সেই অপরাধেই তাঁকে খুন করে অনিল, লোহিত, ভরত এবং কিশোর নামের চারজন। ডিসিপি দেবরাজ জানান, অভিযুক্ত অনিল রবিবার সকালে গোবিন্দরাজুকে তাঁর বাড়ি থেকে ডেকে বাইকে করে আন্দ্রালি এলাকায় নিয়ে যায়। সেখানেই আসে বাকি তিন অভিযুক্ত যুবক। এরপর মোটা লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটাতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান গোবিন্দরাজু। ঘটনার পর অভিযুক্তরা নিজেদের মোবাইল ফোন বন্ধ করে দেয়।

এদিকে ছেলে বাড়ি না ফেরায় গোবিন্দরাজুর পরিবার পুলিশের কাছে গিয়ে নিখোঁজ অভিযোগ দায়ের করে। একজন তাঁকে ডেকে নিয়ে গেছে, সে কথাও পুলিশকে জানায় তাঁরা। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হওয়ার পরই আটক করা হয় ওই চারজনকে।টানা জিজ্ঞাসাবাদের পর সবাই দোষ স্বীকার করে।