• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

শালবনিতে ‘নবজোয়ার’-এ মমতা ও অভিষেক 

মেদিনীপুর, ২৭ মে – পঞ্চায়েত ভোট আসন্ন।  শনিবার  পশ্চিম মেদিনীপুরের  শালবনিতে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌‌ সেখানে  আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় এই কর্মসূচিতে শামিল হবেন তিনিও। শালবনি স্টেডিয়ামে দলের অধিবেশনে বার্তা দেবেন মমতা।  ওয়াকিবহাল মহলের ধারণা, এই কর্মসূচি থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে পারেন মমতা। শুক্রবার জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভ

শালবনিতে ‘নবজোয়ার’-এ মমতা ও অভিষেক 

মেদিনীপুর, ২৭ মে – পঞ্চায়েত ভোট আসন্ন।  শনিবার  পশ্চিম মেদিনীপুরের  শালবনিতে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌‌ সেখানে  আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় এই কর্মসূচিতে শামিল হবেন তিনিও। শালবনি স্টেডিয়ামে দলের অধিবেশনে বার্তা দেবেন মমতা। 

ওয়াকিবহাল মহলের ধারণা, এই কর্মসূচি থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে পারেন মমতা। শুক্রবার জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভ ও অশান্তির ঘটনার পর থমথমে জঙ্গলমহলের পরিস্থিতি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সেদিকে নজর থাকছে রাজনৈতিক মহলের ।

শনিবার দুপুরে কপ্টারে মেদিনীপুরে পৌঁছবেন মমতা। বিকেলে মেদিনীপুর থেকে যাবেন শালবনি। রাতে ফের সড়কপথেই মেদিনীপুরে ফিরবেন। রবিবার সকালে কপ্টারে কলকাতায় ফেরার কথা তাঁর। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকছেন জেলা সফরে।