• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

বিহারে আসন সমঝোতায় ইন্ডিয়া ‘জট’ মেটাতে মুশকিল আসান লালু নয়া!

পটনা, ১৪ অক্টোবর– দিল্লি থেকে বিজেপি হটাও স্লোগান নিয়ে যে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছিল৷ তারপর থেকেই তাতে সামিল দলগুলি নিজেদের আসন ভাগাভাগি নিয়ে অবস্থান নিয়ে জোটে ভাঙন দেখা দিতে শুরু করে৷ বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, কেরালা ও পশ্চিমবঙ্গে তো সমস্যা ছিলই৷ রাজনৈতিক মহলের খবর, এবার বিহারেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করতে গিয়ে জটিলতার মুখোমুখি

বিহারে আসন সমঝোতায় ইন্ডিয়া ‘জট’ মেটাতে মুশকিল আসান লালু নয়া!

পটনা, ১৪ অক্টোবর– দিল্লি থেকে বিজেপি হটাও স্লোগান নিয়ে যে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছিল৷ তারপর থেকেই তাতে সামিল দলগুলি নিজেদের আসন ভাগাভাগি নিয়ে অবস্থান নিয়ে জোটে ভাঙন দেখা দিতে শুরু করে৷ বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, কেরালা ও পশ্চিমবঙ্গে তো সমস্যা ছিলই৷ রাজনৈতিক মহলের খবর, এবার বিহারেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করতে গিয়ে জটিলতার মুখোমুখি হচ্ছে বিরোধী ‘ইন্ডিয়া’ শিবির৷ বিহারে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক নীতীশ কুমারের দল জেডি(ইউ)-এর সঙ্গে আসন সমঝোতার প্রাথমিক আলোচনা শুরু করেছে কংগ্রেস, দাবি হাত শিবিরের৷
বিহারো কংগ্রেসের তরফে প্রদেশ সভাপতি অখিলেশ প্রসাদ সিং নিজেদের জন্য ১১-১২টি আসনের দাবি জানিয়েছেন৷ আর এখানেই গোল বেধেছে৷ কারণ অখিলেশের এই দাবি নীতীশ কুমারের জেডি(ইউ) বা লালুপ্রসাদ যাদবের আরজেডি-র কোনও শীর্ষ স্থানীয় প্রতিনিধিই মেনে নিতে পারছেন না৷ বিহারে ব্যাকফুটে থাকা কংগ্রেসের এই দাবি নিয়েই এখন তুঙ্গে আলোচনা
তবে বিহারের ক্ষেত্রে মুশকিল আসান হয়ে আসরে নেমেছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব৷ বিহারের আসন ভাগাভাগির ফর্মুলা কেমন হবে, তা স্থির করার ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করতে দেখা যেতে পারে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকেই, নয়াদিল্লিতে দাবি করা হয়েছে কংগ্রেস সূত্রে৷ লালুপ্রসাদ ও তাঁর পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো৷
লালুকে যে কংগ্রেস হাইকমান্ড বেশ গুরুত্ব দিয়েই বিচার করছে তার প্রমাণ পাওয়া গিয়েছে কিছুদিন আগেই লালুর মেয়ে মিশা ভারতীর দিল্লির বাসভবনে হাজির হয়ে লালু-তেজস্বীর সামনেই ‘চম্পারণ মাটন’ রান্না করেছিলেন রাহুল গান্ধি৷  এই ছবি সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল হয়ে গিয়েছিল৷
কংগ্রেস শিবির সূত্রে দাবি করা হচ্ছে, লালুপ্রসাদ যাদবের সঙ্গে রাহুলের ব্যক্তিগত যে সুসম্পর্ক আছে তা বিহারের আসন ভাগাভাগিতে অনেক কাজে আসতে পারে বলেই ভাবছে কংগ্রেস৷