• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

তিন সন্তানসহ দুর্ঘটনায় প্রয়াত স্টান্টম্যান তারাজা রামসেস

একটি গাডি় দুর্ঘটনায় তিন সন্তানসহ মর্মান্তিক মৃতু্য হল তিনি হলিউডের জনপ্রিয় স্টান্টম্যান তারাজা রামসেসের৷  যিনি মার্ভেল ফিল্ম ব্ল্যাক প্যান্থার এবং অ্যাভেঞ্জার্সে কাজ করে পরিচিত৷ ৩১ অক্টোবর জর্জিয়ার হাইওয়েতে ঘটে এ দুর্ঘটনা৷ দুর্ঘটনার সময় ৪১ বছর বয়সী রামসেসের সঙ্গে গাড়িতে ছিল তার পাঁচ সন্তান৷ ১৩ বছর বয়সী মেয়ে জর্জিয়ার সুন্দারি রামসেস, ১০ বছর বয়সী ছেলে কিসাসি

তিন সন্তানসহ দুর্ঘটনায় প্রয়াত স্টান্টম্যান তারাজা রামসেস

একটি গাডি় দুর্ঘটনায় তিন সন্তানসহ মর্মান্তিক মৃতু্য হল তিনি হলিউডের জনপ্রিয় স্টান্টম্যান তারাজা রামসেসের৷  যিনি মার্ভেল ফিল্ম ব্ল্যাক প্যান্থার এবং অ্যাভেঞ্জার্সে কাজ করে পরিচিত৷ ৩১ অক্টোবর জর্জিয়ার হাইওয়েতে ঘটে এ দুর্ঘটনা৷ দুর্ঘটনার সময় ৪১ বছর বয়সী রামসেসের সঙ্গে গাড়িতে ছিল তার পাঁচ সন্তান৷ ১৩ বছর বয়সী মেয়ে জর্জিয়ার সুন্দারি রামসেস, ১০ বছর বয়সী ছেলে কিসাসি রামসেস এবং নবজাতক কন্যা ফুগিবো রামসেস, যারা প্রত্যেকেই মৃতু্যর কোলে ঢলে পড়ে৷ বাকি দুই মেয়ে বেঁচে গেছে এ দুর্ঘটনায়৷ দ্য আটলান্টা জার্নাল অনুসারে, হ্যালোউইনের রাতে রামসেস একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন, যাতে তার সন্তানরাও ছিল৷ হাইওয়েতে ট্রাক্টর-ট্রেলারের সঙ্গে তার ট্রাকের সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে৷ রামসেস, সুন্দারি ও ফুগিবো ঘটনাস্থলেই নিহত হয়৷ কিসাসি এবং বাকি দুই মেয়েকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কিসাসি মারা যায়৷
রামসেস দীর্ঘদিন ধরেই হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন৷ তিনি মার্ভেলের ‘ব্ল্যাক প্যান্থার’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় স্টান্ট করেছেন৷ কখনো কখনো ড্রেসার হিসেবে আর্ট বিভাগেও কাজ করেছেন রামসেস৷ তিনি ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’, ‘দ্য ওয়াকিং ডেড’সহ ৪৩টিরও বেশি প্রকল্পে জডি়ত ছিলেন৷ জানা গেছে, ‘গো ফান্ড মি’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে অনুদান গ্রহণ করা হচ্ছে, যা সরাসরি রামসেস পরিবারকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দেওয়া হবে৷