• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

‘ভালোবাসার দোকান’ বন্ধ কেন? ভারতের পাক বধের পর রাহুলকে তোপ হিমন্তর

দিসপুর, ১৫ অক্টোবর– শনিবার আহমেদাবাদে পাকিস্তান বধ করে জয়ে মাতে ভারতীয় ক্রিকেট দল৷ প্রথমে ১৯১ রানে পাকিস্তানকে অল আউট করা, তারপর ১১৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া৷ ভারতের এই বিরাট জয়ের পর উল্লাসে মেতে গোটা দেশ৷ কিন্তু এই জয়েও এসে লেগেছে রাজনীতির ছোঁয়া৷ যে রাহুল পাকিস্তানের প্রতিটি কথায় বিজেপিকে দূষতে থাকেন সেই রাহুল

‘ভালোবাসার দোকান’ বন্ধ কেন? ভারতের পাক বধের পর রাহুলকে তোপ হিমন্তর

দিসপুর, ১৫ অক্টোবর– শনিবার আহমেদাবাদে পাকিস্তান বধ করে জয়ে মাতে ভারতীয় ক্রিকেট দল৷ প্রথমে ১৯১ রানে পাকিস্তানকে অল আউট করা, তারপর ১১৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া৷ ভারতের এই বিরাট জয়ের পর উল্লাসে মেতে গোটা দেশ৷ কিন্তু এই জয়েও এসে লেগেছে রাজনীতির ছোঁয়া৷
যে রাহুল পাকিস্তানের প্রতিটি কথায় বিজেপিকে দূষতে থাকেন সেই রাহুল কেন ভারতীয় দলের এই জয়ে কোনও মন্তব্য বা সোশাল মিডিয়া পোস্ট করলেন না তাই নিয়েই প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
ভারতের জয়ের একদিন পর হিমন্ত টুইট করে বললেন, ‘গতকাল বিশ্বকাপের ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছে৷ গোটা দেশ তাতে আনন্দে মেতে উঠেছে৷ অথচ ‘মহব্বত কি দুকান’ থেকে একটি শব্দও পেলাম না৷ তিনি নীরব কেন?’ তবে হিমন্ত তাঁর পোস্টে রাহুল গান্ধির নাম না নিলেও ‘মহব্বত কি দুকান শব্দ’ শব্দ ব্যবহার করেই বুঝিয়ে দিয়েছেন তিনি রাহুলকেই বোঝাতে চেয়েছেন৷  আসলে ইদানিং রাহুলকে কোণঠাসা করার কোনও সুযোগ ছাড়ছেন না অসমের মুখ্যমন্ত্রী৷
বস্তুত, শনিবার ভারতের পাক বিজয়ের পরই কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডেল থেকে দলকে শুভেচ্ছা জানানো হয়৷ কংগ্রেসের অন্য নেতারাও ভারতীয় দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন৷ তবে রাহুলের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিকে কোনওরকম পোস্ট হয়নি৷ সম্ভবত সেটাকেই নিশানা করলেন হিমন্ত৷
রাহুল গান্ধি শুভেচ্ছা না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্ত্ত ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, আহমেদাবাদে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স৷ গোটা দেশের অনবদ্য পারফরম্যান্সে ভর করে এই জয় এসেছে৷ ভারতীয় দলকে শুভেচ্ছা৷ আগামী দিনের ম্যাচগুলির জন্য শুভেচ্ছা৷