• facebook
  • twitter
Thursday, 16 April, 2026

ব্যর্থতাই নতুন পথের দরজা খুলে দেয়, বার্তা ইলান মাস্কের

ব্যর্থতা কেন সাফল্যের পথ তৈরি করে— ইলন মাস্কের এই উক্তি আজ নতুন করে ভাবাচ্ছে কর্মজগৎকে। ঝুঁকি, ভুল এবং শেখার মধ্যেই লুকিয়ে আছে উন্নতির চাবিকাঠি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

‘ব্যর্থতা একটি বিকল্প রাস্তা তৈরি করে। যদি কিছুতেই ব্যর্থতা না থাকে, তবে বুঝতে হবে আপনি যথেষ্ট নতুন কিছু করার চেষ্টা করছেন না।’— এই সংক্ষিপ্ত বার্তাতেই আজকের কর্মজগৎ, ব্যবসা ও জীবনের বড় বাস্তবতা তুলে ধরেছেন প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্ক।

এই বক্তব্য শুধু একটি অনুপ্রেরণামূলক উক্তি নয়, বরং আধুনিক সময়ের চিন্তাধারার প্রতিফলন। যেখানে নতুন কিছু তৈরি করতে গেলে ঝুঁকি নিতেই হয়, ভুল হতেই পারে, আর সেই ভুল থেকেই শেখার পথ তৈরি করে।

Advertisement

ইলন মাস্কের জীবনের পথচলাই সেই দর্শনের প্রমাণ মেলে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম, ছোটবেলা থেকেই কম্পিউটার ও কল্পবিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই কৈশোরে একটি ভিডিও গেম তৈরি করে বিক্রিও করেছিলেন তিনি। পরে তিনি অনলাইন পেমেন্ট সংস্থা পেপল-এর সহ-প্রতিষ্ঠাতা হন এবং মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলতে গড়ে তোলেন স্পেস এক্স। এর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটার কিনে নিয়ে পরে সেটিকে ‘এক্স’ নামে নতুন পরিচয় দেওয়ার মতো একাধিক বড় সিদ্ধান্ত তাঁর ঝুঁকি নেওয়ার মানসিকতারই প্রতিফলন।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, এই উক্তির মূল বার্তা খুবই সহজ। ব্যর্থতা মানেই শেষ নয়। বরং যদি সব সময় সব কিছু ঠিকঠাক চলতে থাকে, তবে তা হতে পারে আপনি খুব নিরাপদ পথে হাঁটছেন। নতুন কিছু আবিষ্কার করতে গেলে পরীক্ষা-নিরীক্ষা জরুরি, আর সেই পরীক্ষার মধ্যেই ব্যর্থতা আসবে।
এই ভাবনাই আজ স্টার্টআপ, বিজ্ঞান, প্রকৌশল— সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ নতুন আবিষ্কার বা পরিবর্তন কখনওই নিশ্চিত পথে আসে না। বারবার চেষ্টা, ভুল, সংশোধন— এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সাফল্য তৈরি হয়।

ইলন মাস্ক আরও বলেছেন, ‘মানুষ তার সমস্যার জটিলতার অনুপাতে পারিশ্রমিক পায়’, ‘দলের আগে সব সময় ব্যবস্থাপককে নিজের কথা ভাবা উচিত নয়’, এবং ‘কোনও কাজকে আরও ভালো করার জন্য নিয়মিত নিজের কাজের মূল্যায়ন করা জরুরি।’ সব মিলিয়ে তাঁর এই বক্তব্য মনে করিয়ে দেয়, উন্নতি বা অগ্রগতি কখনও ভুল ছাড়া সম্ভব নয়। যারা নতুন কিছু তৈরি করতে চান, নেতৃত্ব দিতে চান বা সৃজনশীল পথে হাঁটেন, তাঁদের ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করতেই হবে।

Advertisement